ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার পিরোজপুরে মাদকপ্রবণ এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত “পুলিশ হলেও ছাড় নেই”: বাগেরহাটে জিরো টলারেন্স বার্তা খুলনা রেঞ্জ ডিআইজির শহীদ তাহিদুল ইসলামের কবর জিয়ারত করলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ নওগাঁয় ফল ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠিতে জিও-এনজিও সহযোগিতা জোরদারের লক্ষ্যে এডাবের সভা অনুষ্ঠিত টেকনাফে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ; বোট ফেলে পালাল মাদক কারবারিরা টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার, মিয়ানমারে পাচারের সময় সারসহ আটক ১ ভোলা-ঢাকা নৌরুটের ইলিশা লঞ্চঘাটে সরকার নির্ধারিত প্রবেশ ফি ৫ টাকার পরিবর্তে নেয়া হচ্ছে ১০ টাকা, যাত্রীদের ভোগান্তি পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে ছাতা ও মশারী বিতরণ

সকল ভেদাভেদ ভুলে দলীয় ঐক্য ও শক্তির পথে রাজপথে একসঙ্গে থাকার আহ্বান: কাজী খায়রুজ্জামান শিপন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১ নম্বর তেলিগাতি ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাগেরহাট-৪ আসনের বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।

রোববার (৯ মার্চ) অনুষ্ঠিত এই সম্মেলনে তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের আরও ঐক্যবদ্ধ হতে হবে।”

শিপন বলেন, “দলকে সংগঠিত করতে রাজপথে একসঙ্গে থাকার বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।” তিনি ব্যক্তিগত মতপার্থক্য ও বিভেদ ভুলে দলীয় ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে একসঙ্গে রাজপথে থাকার গুরুত্ব তুলে ধরে বলেন, “দলই আমাদের প্রধান পরিচয় এবং শক্তির মূল উৎস। দলীয় ঐক্য সুসংহত থাকলেই যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। বিভক্তি আমাদের দুর্বল করে, আর ঐক্য আমাদের অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যায়।” এছাড়া শিপন সংগঠনের প্রতিটি কর্মীকে দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অভিহিত করে একে অপরের প্রতি সম্মান ও সহমর্মিতার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মনিটরিং টিমের আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি নেতা ওয়াহিদুল ইসলাম পল্টু, শেখ আব্দুল হালিম খোকন, বেগম রুনা গাজী, হাফিজুর রহমান হাফিজ, তাঁতীদলের কেন্দ্রীয় নেতা ড. কাজী মনির, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লা, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুল আউয়াল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম আহসান ফকির, মাওলানা আব্দুল খালেক, আফজাল জোমাদ্দারসহ আরো অনেকে।

সম্মেলনের শেষ পর্বে ১নং তেলিগাতী ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

নবনির্বাচিতরা হলেন- সভাপতি মোঃ রফিক খান, সাধারণ সম্পাদক খান বদিউজ্জামান, সাংগঠনিক সম্পাদক সোহাগ তালুকদার। তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত ঘোষণা করা হয় এবং নবনির্বাচিত নেতাদের মোরেলগঞ্জ-শরণখোলা বিএনপির কান্ডারি কাজী খায়রুজ্জামান শিপনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সম্মেলনকে ঘিরে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নেতৃবৃন্দের মতে, এই সম্মেলন মোরেলগঞ্জ উপজেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।

জনপ্রিয়

বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

সকল ভেদাভেদ ভুলে দলীয় ঐক্য ও শক্তির পথে রাজপথে একসঙ্গে থাকার আহ্বান: কাজী খায়রুজ্জামান শিপন

আপডেট : ০২:০৪ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫