ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ভোলায় ইলিশের চড়া দামে ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের ক্রেতারা গুলশানে আওয়ামী লীগের মিছিল: প্রত্যাহার করা হলো ডিসি ও ওসিকে একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন সৌদি আরবে ড্রোন হামলা: মক্কার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকার বার্তা বাংলাদেশের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত মুন্সিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের নেতৃত্বে মিছিল, গ্রেপ্তার ৩১ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে জেলা কমিটির সঙ্গে মতবিনিময় হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে– আইনমন্ত্রী

সংস্কৃতিমনা মা একটি উন্নত সমাজ উপহার দিতে পারে: পিবিপ্রবি উপাচার্য

পিরোজপুর সরকারি মহিলা কলেজে দু’দিন (২৫ ও ২৭ ফেব্রুয়ারি) ব্যাপী বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা- ২০২৫ শুরু হয়েছে।

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পিবিপ্রবি উপাচার্য ড. মো. শহীদুল ইসলাম বলেন, সাহিত্য ও সংস্কৃতি আমাদের বাঙালি জাতিসত্ত্বার অবিচ্ছেদ্য অংশ। শিল্প, সাহিত্য ও সংস্কৃতি আমাদের চিন্তা-চেতনাকে প্রসারিত করে, মননকে সমৃদ্ধ করে ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। মেয়েদের জন্য বিশেষ করে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চা আরও বেশি দরকার। কেননা একজন শিল্প-সংস্কৃতিমনা মা একটি উন্নত সমাজ উপহার দিতে পারে।

পিবিপ্রবি উপাচার্য আরও বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে ১৩২ জন শিশু-কিশোর এবং ১১ জন নারী শহীদ হয়েছেন। আমরা দেখেছি, ছাত্র-জনতার মিছিলে নারীরা কীভাবে নেতৃত্ব দিয়েছে। এ ছাড়া আরও বিভিন্ন জায়গায় আমরা দেখি নারীদের নেতৃত্ব, নারীরা অনেক সাহসী ভূমিকা পালন করছে। মেয়েরা যে আমাদের সমাজের অংশ, এটা যেন আমরা ভুলে না যাই। মেয়েরা যেন কোনোভাবে পিছিয়ে না যায় এজন্য আমরা যে যেভাবে পারি, নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করবো। তিনি পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের মেডিকেল কলেজসহ অন্যান্য জায়গায় ভর্তি হওয়ার সুযোগ পাওয়ায় অভিনন্দন জানান এবং ভবিষ্যতে তাদের আরও ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন। তিনি সফলতার জন্য শিক্ষার্থীদের নিজেদের সেরাটা দেওয়ার আহ্বান জানান।

পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ অধ্যক্ষ পান্না লাল রায় ও দৈনিক ইত্তেফাকের পিরোজপুর ব্যুরো প্রধান মো. মুনিরুজ্জামান নাসিম আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

ভোলায় ইলিশের চড়া দামে ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের ক্রেতারা

সংস্কৃতিমনা মা একটি উন্নত সমাজ উপহার দিতে পারে: পিবিপ্রবি উপাচার্য

আপডেট : ০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫