ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে এবং অসচ্ছলদের চিকিৎসায় চেক বিতরণ বাগেরহাট প্রেসক্লাবে মন্ত্রীর পক্ষ থেকে এসি প্রদান ভোলার তীরবর্তী সাগরে ভেসে উঠেছে টনে টনে পঁচা ইলিশ, গন্ধে হচ্ছে পরিবেশ দূষণ টেকনাফে বিজিবি-এসআরবির যৌথ অভিযান, ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪ রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম ১০ অবৈধ হকারি ব্যবসায় ক্ষতিগ্রস্ত শপিং মল ও রাষ্ট্রীয় রাজস্ব টেকনাফের উন্নয়ন ও জনস্বার্থে প্রশাসনের সঙ্গে প্রেসক্লাবের সংলাপ পিরোজপুরে মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান জেলা প্রশাসকের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় অবসরপ্রাপ্ত মেজর হাফিজের ৪ দিনের রিমান্ড করিমগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত

ডেইলি পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদকের বিরুদ্ধে মামলায় ডিইউজের উদ্বেগ

ডিইউজে লোগো | সংগৃহীত ছবি

সংবাদ প্রকাশের জেরে ডেইলি পোস্ট পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক আল ইহ্সানের বিরুদ্ধে রাজধানীর একটি আদালতে মানহানির মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

আজ বুধবার (১৫ জানুয়ারি) ডিইউজে সভাপতি মো: শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক বিবৃতিতে অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, কোনো সংবাদ প্রকাশিত হলে সংক্ষুব্ধ ব্যক্তি তার প্রতিবাদ দিতে পারেন। প্রতিবাদ ছাপা না হলে প্রেস কাউন্সলে প্রতিকার চাওয়ার বিধানকে অনুসরণ না করে সংবাদ মাধ্যম, সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা অপসংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, সত্য প্রকাশ করলেই নানাভাবে সাংবাদিক ও সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার অপচেষ্টা চালাচ্ছে। অথচ সত্য সংবাদ পরিবেশনে দেশের সংবাদ মাধ্যম ও সাংবাদিকরা প্রতিজ্ঞাবদ্ধ। এ ধরনের হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়ের করে সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের সত্য প্রকাশ করা থেকে বিরত রাখা যাবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

অবিলম্বে মিথ্যা ও হয়রানিমূলক প্রত্যাহারের দাবি জানানো হয়। উল্লেখ্য গত সেপ্টেম্বরে ১৮ ও ২৪ তারিখে ডেইলি পোস্টে Dhaka Cotton evades tax despite collecting from staff এবং Dhaka cotton mill anomaly: A lot of allegations against Sheikh Samiul Islam শিরোনামে দুইটি সংবাদ প্রকাশ করা হয়।

সংবাদ দুইটি প্রকাশের জেরে গত ১৩ই নভেম্বর প্রতিবেদকে কোনো প্রকার নোটিশ ছাড়াই চীফ ম্যাজিস্ট্রেট আদালত- ১৫ তে ৫০০/৫০১ ধারায় একটি নামলা দায়ের করা হয়। যার মামলা নং ১৭৮৫/২৪।

জনপ্রিয়

বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে এবং অসচ্ছলদের চিকিৎসায় চেক বিতরণ

ডেইলি পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদকের বিরুদ্ধে মামলায় ডিইউজের উদ্বেগ

আপডেট : ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫