উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যেতে বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি ২০২৫) রাত সোয়া ৮টায় গুলশানের বাসভবন থেকে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পথে রওয়ানা দেন তিনি।
রাত ১০টায় বিএনপি চেয়ারপারসন তাঁর সফর সঙ্গীদের নিয়ে রয়েল কাতার আমারি ‘ইয়ার এ্যাম্বুলেন্স’ যোগে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে রওয়ানা দেওয়ার কথা থাকলেও পথে নেতাকর্মীসহ উৎসুক হাজারো মানুষের ভীড় ঠেলে রাত ১১টার দিকে ৮ নম্বর গেইট দিয়ে প্রবেশ করলেন হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

অল্প কিছুক্ষনের মধ্যেই রয়েল কাতার আমারি ‘ইয়ার এ্যাম্বুলেন্স’ আকাশে উড়াল দিবে।

সংবাদ360 প্রতিবেদকঃ 



















