ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থা তাড়াইল উপজেলা শাখার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পিরোজপুরে জামায়াতে ইসলামীর রোকন সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর, দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই বাবার দাফনে বাড়ি ফাঁকা, সাড়ে ৫ লাখ টাকার টাকা-স্বর্ণ চুরির অভিযোগ টেকনাফে যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল কারবারিরা মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ বাগেরহাটে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আলোচনা সভা ও উপকরণ বিতরণ রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশিদের মৃত্যু পিরোজপুরে মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান শুরু কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল ধ্বংস, জরিমানা ১০ হাজার টাকা

‘ইলিশ ধরবো না, দেশের ক্ষতি করবো না’—এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ পরিচালনা করা হয়েছে। অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৯টি চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ জাল সংরক্ষণ ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দ করা নিষিদ্ধ জালগুলো উপজেলা বিআরডিবি মাঠে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে নিষিদ্ধ জাল সংরক্ষণ ও বিক্রির দায়ে মোরেলগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. সাজাহান শেখ ও জাহাঙ্গীর শেখকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আকতারুজ্জামান। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, বাংলাদেশ কোস্টগার্ড মোরেলগঞ্জ কন্টিনজেন্ট কমান্ডার মো. হাফিজুর রহমানসহ উপজেলা মৎস্য দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রয়সহ সংশ্লিষ্ট কার্যক্রমের বিরুদ্ধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

জনপ্রিয়

জাতীয় সাংবাদিক সংস্থা তাড়াইল উপজেলা শাখার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল ধ্বংস, জরিমানা ১০ হাজার টাকা

আপডেট : ০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬