ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ সেন্ট মার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ প্যালেস্টাইন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল ধ্বংস, জরিমানা ১০ হাজার টাকা আজ থেকে বন্ধ হচ্ছে মাছ ধরা, অনিশ্চয়তায় ভোলার জেলেরা গণপরিবহন ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক মোরেলগঞ্জে সদর ইউনিয়ন বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সতীর্থদের ভালোবাসায় সিক্ত হয়ে শেষ বিদায়ে মেসি নাজিরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা টেকনাফ শাহপরীতে ৯০ হাজার ইয়াবা জব্দ

বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু অধিকার দিবস অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

​‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) এবং শিশু অধিকার দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​

সকালে একাডেমিতে পৌঁছালে ১৫০ জন শিশু প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেয়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, যার পর প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান।

​

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিশুদের অংশগ্রহণে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এরপর তিনি শিশুদের হাতে বিশেষ স্মারক উপহার তুলে দেন এবং একাডেমির স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন করেন। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে মতবিনিময় ও তাদের নানা প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী।

​পরবর্তীতে তিনি শিশু জাদুঘর ভবনে শিশুদের আঁকা রঙিন ছবি ও চমৎকার ফটো গ্যালারি ঘুরে দেখেন। পরিদর্শনের শেষে প্রধানমন্ত্রী শিশু জাদুঘর ভবনের নিচতলায় নবস্থাপিত সোলার প্যানেল ও সাব-স্টেশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

​অনুষ্ঠানে একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিশুরা অংশ নেয়।

জনপ্রিয়

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু অধিকার দিবস অনুষ্ঠিত

আপডেট : ০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬