ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
কুরআনের শিক্ষা মানুষকে বিশ্বে নন্দিত করে: মাসুদ সাঈদী নিষেধাজ্ঞার প্রথম দিনে ভোলায় ৬ হাজার মিটার জাল জব্দ পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ সেন্ট মার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ প্যালেস্টাইন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল ধ্বংস, জরিমানা ১০ হাজার টাকা আজ থেকে বন্ধ হচ্ছে মাছ ধরা, অনিশ্চয়তায় ভোলার জেলেরা গণপরিবহন ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক মোরেলগঞ্জে সদর ইউনিয়ন বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সতীর্থদের ভালোবাসায় সিক্ত হয়ে শেষ বিদায়ে মেসি

টেকনাফ শাহপরীতে ৯০ হাজার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপের গোলারচর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।

বুধবার (৭ অক্টোবর) সকাল ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরীর যৌথ বিশেষ অভিযানে এসব ইয়াবা জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোলারচর সমুদ্র এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা বোট নিয়ে পালিয়ে যায়।

পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ভাসমান একটি ব্যাগের মধ্যে থাকা ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

জনপ্রিয়

কুরআনের শিক্ষা মানুষকে বিশ্বে নন্দিত করে: মাসুদ সাঈদী

টেকনাফ শাহপরীতে ৯০ হাজার ইয়াবা জব্দ

আপডেট : ২৩ ঘন্টা আগে