ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার টেকনাফে দিনদুপুরে গোলাগুলি, গুলিবিদ্ধসহ আহত ২ কুষ্টিয়ায় লালন মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, গাড়ি ভাঙচুর কাউখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, ঘরের দরজা খোলা ও মালামাল এলোমেলো সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪২৩ প্রাণ, গড়ে প্রতিদিন ১৪ মৃত্যু পিরোজপুরে কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযানে ২২ হাজার ৫৮১ পিস ভারতীয় শাড়ি-লেহেঙ্গা উদ্ধার উচ্চ সুদের বাধা পেরিয়ে ব্যবসায় গতি ফেরাতে প্রণোদনা প্যাকেজ ঢাকায় মার্কিন দূতাবাসের নেতৃত্বে বাংলাদেশি বংশোদ্ভূত ত্রিশিতা মওলা টেকনাফ সীমান্তে ১ লাখ ইয়াবাসহ দুই যুবক আটক সুন্দরবনে জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে দেড়লাখ ইয়াবাসহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

রোববার (৪ অক্টোবর) দুপুরে টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মহেশখালীপাড়া এলাকায় মেরিন ড্রাইভসংলগ্ন পুরুল্লার ঘাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পুরুল্লার ঘাট এলাকায় কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এর ভিত্তিতে বেলা সাড়ে ২টার দিকে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে মোট ১ লাখ ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন ফোনও জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-উখিয়ার কুতুপালং ক্যাম্পের ইমাম হোসেন (৪৫), বালুখালী ক্যাম্পের নূর আলম (২৭) এবং জম মুল্লোক (৫০)।

এসআরবি-১৫ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। উদ্ধার করা ইয়াবা ও জব্দ আলামতসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।

জনপ্রিয়

আপডেট : এক ঘন্টা আগে