ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
কুষ্টিয়ায় লালন মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, গাড়ি ভাঙচুর কাউখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, ঘরের দরজা খোলা ও মালামাল এলোমেলো সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪২৩ প্রাণ, গড়ে প্রতিদিন ১৪ মৃত্যু পিরোজপুরে কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযানে ২২ হাজার ৫৮১ পিস ভারতীয় শাড়ি-লেহেঙ্গা উদ্ধার উচ্চ সুদের বাধা পেরিয়ে ব্যবসায় গতি ফেরাতে প্রণোদনা প্যাকেজ ঢাকায় মার্কিন দূতাবাসের নেতৃত্বে বাংলাদেশি বংশোদ্ভূত ত্রিশিতা মওলা টেকনাফ সীমান্তে ১ লাখ ইয়াবাসহ দুই যুবক আটক সুন্দরবনে জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের রেকর্ড, জাতীয় গ্রিডে যাচ্ছে ১৩২১ মেগাওয়াট মোরেলগঞ্জে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৬

ঢাকায় মার্কিন দূতাবাসের নেতৃত্বে বাংলাদেশি বংশোদ্ভূত ত্রিশিতা মওলা

সংগৃহীত ছবি

​

ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স বা ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন কূটনীতিক ত্রিশিতা মওলা। মূল মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন নয়াদিল্লি সফরে থাকায় তিনি সাময়িকভাবে দূতাবাসের নেতৃত্বের দায়িত্ব পান। এর মধ্য দিয়ে ঢাকায় মার্কিন দূতাবাসের শীর্ষ পদে নেতৃত্ব দেওয়া প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কূটনীতিক হিসেবে এক অনন্য নজির স্থাপন করলেন তিনি।

​

দায়িত্ব নেওয়ার পর থেকেই দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জনস্বাস্থ্য ও নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে অত্যন্ত সক্রিয় দেখা গেছে তাঁকে। গত ১ অক্টোবর এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সারদার মো. সাখাওয়াত হোসাইনের কাছে যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে প্রস্তুত করা ৫ লাখ ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর করেন তিনি। এসব কিট দেশের জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে সরবরাহ করা হবে। হস্তান্তরের পর ত্রিশিতার নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল কুর্মিটোলা মাল্টিকেয়ার বিশেষায়িত হাসপাতালের জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড ও পরীক্ষাগার পরিদর্শন করে চিকিৎসা সরঞ্জাম পর্যবেক্ষণ করেন।

​

এর আগে ২৯ সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সাথে বৈঠকে মিলিত হয়ে বিশেষায়িত পুলিশিং, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করেন ত্রিশিতা মওলা। বৈঠক শেষে প্রতিনিধিদলটি ঢাকা মহানগর পুলিশের সোয়াত, বোমা নিষ্ক্রিয়করণ ও ক্যানাইন ইউনিট পরিদর্শন করে যৌথ সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয়।

​

পেশাগত ও শিক্ষাগত জীবনের দিক থেকে ত্রিশিতা মওলা অত্যন্ত সমৃদ্ধ। নিউইয়র্কে বেড়ে ওঠা ত্রিশিতা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বার্নার্ড কলেজ থেকে অর্থনীতি ও গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০০৮ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরে ব্যবস্থাপনা কর্মকর্তা হিসেবে তাঁর কূটনৈতিক ক্যারিয়ার শুরু হয়। এর আগে বাংলাদেশে কনস্যুলার দায়িত্বে ছিলেন তিনি। এছাড়া সুইজারল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, ক্রোয়েশিয়া, মন্টেনেগ্রো এবং আলবেনিয়ার তিরানায় মার্কিন দূতাবাসে বিভিন্ন ব্যবস্থাপনা পদে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের পদে থেকে তিনি স্বাস্থ্য, নিরাপত্তা ও বিভিন্ন সহযোগতামূলক ক্ষেত্রে মার্কিন দূতাবাসের সার্বিক কার্যক্রম পরিচালনা করছেন।

জনপ্রিয়

কুষ্টিয়ায় লালন মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, গাড়ি ভাঙচুর

ঢাকায় মার্কিন দূতাবাসের নেতৃত্বে বাংলাদেশি বংশোদ্ভূত ত্রিশিতা মওলা

আপডেট : ২১ ঘন্টা আগে