ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সুন্দরবনে জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের রেকর্ড, জাতীয় গ্রিডে যাচ্ছে ১৩২১ মেগাওয়াট মোরেলগঞ্জে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৬ শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী বসুন্ধরা স্পোর্টস সিটিতে একসঙ্গে একাধিক খেলায় দুই ক্লাব পিরোজপুরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি উদ্ধার কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিওবিসি ২০২৬-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: আঞ্চলিক সহযোগিতা ও জাতীয় অগ্রাধিকারে গুরুত্বারোপ টেকনাফে ৩১৪ ক্যান হান্টার বিয়ারসহ সেলিম আটক বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির নতুন অফিস উদ্বোধন, মিলবে নানা জরুরি সেবা

টেকনাফে ৩১৪ ক্যান হান্টার বিয়ারসহ সেলিম আটক

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩১৪ ক্যান হান্টার বিয়ারসহ মো. সেলিম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এ সময় নুর কবীর (৩০) নামে অপর এক ব্যক্তি পালিয়ে যায়।

শনিবার (৩ অক্টোবর) রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর নাজিরপাড়া বিওপির সদস্যরা শিলবুনিয়াপাড়া এলাকায় এ অভিযান চালান।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে শিলবুনিয়া এলাকায় কৌশলগত অবস্থান নেয় বিজিবির একটি দল। রাত সাড়ে ১২ টার দিকে নুর কবীরের বসতঘর ও আশপাশের এলাকা ঘিরে তল্লাশি শুরু করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে নুর কবীর পালিয়ে যায়। তবে পালানোর সময় সেলিমকে আটক করা সম্ভব হয়।

পরে ওই বসতঘরে তল্লাশি চালিয়ে ৩১৪ ক্যান হান্টার বিয়ার ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৭৯ হাজার টাকা।

আটক সেলিম শীলবুনিয়াপাড়া এলাকার মৃত লাল মোহাম্মদের ছেলে। পলাতক নুর কবীরও একই এলাকার মৃত লাল মোহাম্মদের ছেলে।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিকল্পিত অভিযান চালিয়ে মাদকদ্রব্যের অবৈধ মজুদ ও বিক্রির অপচেষ্টা প্রতিহত করা হয়েছে। মাদক চোরাচালান, অবৈধ মজুদ ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আটক ব্যক্তি ও জব্দ করা মালামাল টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পলাতক ব্যক্তিকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জনপ্রিয়

সুন্দরবনে জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

টেকনাফে ৩১৪ ক্যান হান্টার বিয়ারসহ সেলিম আটক

আপডেট : ১৭ ঘন্টা আগে