ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের উনচিপ্রাং সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার পিরোজপুরে বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, অবৈধ স্থাপনা উচ্ছেদের হুঁশিয়ারি পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ নীলফামারীতে নিয়োগপত্র বঞ্চিত শিক্ষকদের মানববন্ধন চরাঞ্চলে শতাধিক গরু-মহিষ চুরির অভিযোগে ভোলায় খামারিদের মানববন্ধন টেকনাফে অস্ত্র-গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা আটক বেলার মামলায় কক্সবাজারের সড়ক প্রকল্প আটকে আছে: মীর শাহে আলম মোরেলগঞ্জে গাঁজা বিক্রির অভিযোগে জনতার হাতে আটক যুবক পিরোজপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

জাসদ কার্যালয় থেকে সাবেক ডিইউজে সভাপতি আবু জাফর সূর্যসহ একাধিক নেতাকর্মী আটক

সংগৃহীত ছবি

​

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যকে আটক করেছে পুলিশ। একই সাথে ওই কার্যালয়ে অবস্থানরত আরও বিপুলসংখ্যক নেতাকর্মীকে আটক করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে আবু জাফর সূর্যকে আটক করা হয়। পরবর্তীতে একটি পুলিশ ভ্যানে করে তাকে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়।

​

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার জাসদ কার্যালয়ে শতাধিক নেতাকর্মী জড়ো হয়েছিলেন। এ খবর পেয়ে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা ভবনটি ঘিরে ফেলেন। খবর পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশীদসহ বিপুল পরিমাণ পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন। বিকেল ৪টার দিকে জাসদ কার্যালয় থেকে হাতকড়া পরিয়ে একে একে আটককৃতদের বের করে আনে পুলিশ।

​

আটককৃতদের বিষয়ে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, জাসদ কার্যালয় থেকে অনেককেই আটক করে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক প্রক্রিয়া শেষে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

​

এদিকে আটক হওয়ার পর আবু জাফর সূর্যের নিজস্ব ফেসবুক আইডি থেকে হাতকড়া পরা একটি ছবি পোস্ট করা হয়। ক্যাপশনে তিনি লেখেন, “আজ জাসদের প্রতিনিধি সভায় পেশাগত দায়িত্ব পালন করার সময় আমাকেসহ অনেককে হাতে হ্যান্ডকাফ পড়িয়ে পুলিশ নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। পল্টন থানায় আছি।”

​

আটককৃতদের পল্টন থানায় রেখে জিজ্ঞাসাবাদ ও অন্যান্য আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

টেকনাফের উনচিপ্রাং সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার

জাসদ কার্যালয় থেকে সাবেক ডিইউজে সভাপতি আবু জাফর সূর্যসহ একাধিক নেতাকর্মী আটক

আপডেট : ০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬