ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের উনচিপ্রাং সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার পিরোজপুরে বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, অবৈধ স্থাপনা উচ্ছেদের হুঁশিয়ারি পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ নীলফামারীতে নিয়োগপত্র বঞ্চিত শিক্ষকদের মানববন্ধন চরাঞ্চলে শতাধিক গরু-মহিষ চুরির অভিযোগে ভোলায় খামারিদের মানববন্ধন টেকনাফে অস্ত্র-গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা আটক বেলার মামলায় কক্সবাজারের সড়ক প্রকল্প আটকে আছে: মীর শাহে আলম মোরেলগঞ্জে গাঁজা বিক্রির অভিযোগে জনতার হাতে আটক যুবক পিরোজপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অংশ নিতে ইচ্ছুক সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ রোববার (২৭ সেপ্টেম্বর)। শনিবার নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

​

ঘোষিত তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র জমা দেওয়ার পর আগামী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সেগুলো বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এবং জমা পড়া আপিল নিষ্পত্তি করা হবে ৬ অক্টোবর।

​

নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ অক্টোবর। পরদিন ৮ অক্টোবর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং আগামী ২৯ অক্টোবর সকাল থেকে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

​

এই উপনির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম। সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার এবং রুহিয়া ও ভুল্লি উপজেলার নির্বাচন অফিসারবৃন্দ।

​

মনোনয়ন জমা ও সংগ্রহে প্রার্থীরা:
ইতোমধ্যেই গতকাল শনিবার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. কামরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।

​

অন্যদিকে, বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন এবং জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলীম নিজামি নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

​

আসন শূন্য হওয়ার প্রেক্ষাপট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন।

​

পরদিন ২১ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী পদটি খালি হয়। পরবর্তীতে ২২ আগস্ট সংসদ সচিবালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে, যার প্রেক্ষিতে এই উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জনপ্রিয়

টেকনাফের উনচিপ্রাং সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

আপডেট : ০৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬