ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের উনচিপ্রাং সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার পিরোজপুরে বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, অবৈধ স্থাপনা উচ্ছেদের হুঁশিয়ারি পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ নীলফামারীতে নিয়োগপত্র বঞ্চিত শিক্ষকদের মানববন্ধন চরাঞ্চলে শতাধিক গরু-মহিষ চুরির অভিযোগে ভোলায় খামারিদের মানববন্ধন টেকনাফে অস্ত্র-গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা আটক বেলার মামলায় কক্সবাজারের সড়ক প্রকল্প আটকে আছে: মীর শাহে আলম মোরেলগঞ্জে গাঁজা বিক্রির অভিযোগে জনতার হাতে আটক যুবক পিরোজপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর পৌর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৮০০ থেকে ১ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। স্থানীয় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্যোগ নেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা।

সকালে ৯১ নম্বর মধ্য পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা মমতাজ, সম্মিলিত সাংস্কৃতিক সংসদ পিরোজপুর জেলা সভাপতি ও সাবেক ছাত্রনেতা শরীফ মুহিদুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুয়েল হাওলাদার এবং জাসাস জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

জনপ্রিয়

টেকনাফের উনচিপ্রাং সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার

পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

আপডেট : এক ঘন্টা আগে