ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক, জব্দ ৭০০ কেজি মাছ মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাঘকে হারিয়েছিলেন, এখন দারিদ্র্যের কাছে হারার শঙ্কা ‘টাইগার সামাদের’ ​ টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সার নিতে জলঢাকার কৃষকেরা পাচ্ছেন ‘সার কার্ড’ জাসদ কার্যালয় থেকে সাবেক ডিইউজে সভাপতি আবু জাফর সূর্যসহ একাধিক নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ টেকনাফে মালয়েশিয়া পাচারের আগেই ১৭ জন উদ্ধার বিশ্বমঞ্চে অনন্য বিশ্ব রেকর্ড: জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তারেক রহমানের নতুন ইতিহাস

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগেই ১৭ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে একটি বাড়িতে আটকে রাখা ১৭ জনকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫), সিপিসি-১ টেকনাফ ক্যাম্প।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দক্ষিণ লম্বরী এলাকায় মো. ইব্রাহীমের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

এসআরবি-১৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই এলাকায় মানবপাচারকারী চক্রের তৎপরতার তথ্য পায় আভিযানিক দল। পরে বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে দক্ষিণ লম্বরীর ওই বাড়িতে অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যায়।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৭ জন পুরুষকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিরা কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এসআরবি-১৫ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রটি তাদের সমুদ্রপথে অবৈধভাবে বিদেশে পাঠানোর জন্য ওই বাড়িতে জড়ো করেছিল। তাদের জবরদস্তিমূলক শ্রমে নিয়োজিত করারও পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় পলাতক ও অজ্ঞাতনামা পাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করেছে এসআরবি-১৫।

উদ্ধার হওয়া ১৭ জনকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক, জব্দ ৭০০ কেজি মাছ

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগেই ১৭ জন উদ্ধার

আপডেট : ০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬