ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক, জব্দ ৭০০ কেজি মাছ মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাঘকে হারিয়েছিলেন, এখন দারিদ্র্যের কাছে হারার শঙ্কা ‘টাইগার সামাদের’ ​ টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সার নিতে জলঢাকার কৃষকেরা পাচ্ছেন ‘সার কার্ড’ জাসদ কার্যালয় থেকে সাবেক ডিইউজে সভাপতি আবু জাফর সূর্যসহ একাধিক নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ টেকনাফে মালয়েশিয়া পাচারের আগেই ১৭ জন উদ্ধার বিশ্বমঞ্চে অনন্য বিশ্ব রেকর্ড: জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তারেক রহমানের নতুন ইতিহাস

ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ

​রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

​

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ব্যানারে দলটির সদস্য সচিব তারেকুজ্জামানের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলটি সাত মসজিদ রোড থেকে শুরু হয়ে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালের সামনে দিয়ে বাটা শোরুমের কাছে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।

​

মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় ধানমন্ডি ও মোহাম্মদপুর থানা এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে পুলিশ। এ সময় মিছিলের ব্যানারটি জব্দ করা হয়।

​

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করে ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনা পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।

​

অন্যদিকে, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় মোহাম্মদপুর থানা এলাকা থেকে আরও একজনকে আটক করা হয়েছে।

জনপ্রিয়

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক, জব্দ ৭০০ কেজি মাছ

ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ

আপডেট : ২১ ঘন্টা আগে