ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক, জব্দ ৭০০ কেজি মাছ মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাঘকে হারিয়েছিলেন, এখন দারিদ্র্যের কাছে হারার শঙ্কা ‘টাইগার সামাদের’ ​ টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সার নিতে জলঢাকার কৃষকেরা পাচ্ছেন ‘সার কার্ড’ জাসদ কার্যালয় থেকে সাবেক ডিইউজে সভাপতি আবু জাফর সূর্যসহ একাধিক নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ টেকনাফে মালয়েশিয়া পাচারের আগেই ১৭ জন উদ্ধার বিশ্বমঞ্চে অনন্য বিশ্ব রেকর্ড: জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তারেক রহমানের নতুন ইতিহাস

মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে ‘পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীদের অংশগ্রহণে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যুবদল কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল এবং উপজেলা যুবদলের সদস্য সচিব ও পৌরসভার সাবেক কাউন্সিলর বিএম রেজাউল করিম সোহাগ। এ সময় উপজেলার ১৬টি ইউনিয়ন থেকে আসা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে বিএম রেজাউল করিম সোহাগ বলেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা ও পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” তিনি রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান।

উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল বলেন, “বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল। দেশের স্থিতিশীলতা ও জননিরাপত্তা রক্ষায় বিএনপি দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। কোনো ধরনের নৈরাজ্য বা সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, জনস্বার্থে রাজপথে ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে।

জনপ্রিয়

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক, জব্দ ৭০০ কেজি মাছ

মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট : ১৪ ঘন্টা আগে