ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক, জব্দ ৭০০ কেজি মাছ মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাঘকে হারিয়েছিলেন, এখন দারিদ্র্যের কাছে হারার শঙ্কা ‘টাইগার সামাদের’ ​ টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সার নিতে জলঢাকার কৃষকেরা পাচ্ছেন ‘সার কার্ড’ জাসদ কার্যালয় থেকে সাবেক ডিইউজে সভাপতি আবু জাফর সূর্যসহ একাধিক নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ টেকনাফে মালয়েশিয়া পাচারের আগেই ১৭ জন উদ্ধার বিশ্বমঞ্চে অনন্য বিশ্ব রেকর্ড: জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তারেক রহমানের নতুন ইতিহাস

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক, জব্দ ৭০০ কেজি মাছ

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ছয়টি ট্রলিং জাল ও ৭০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় বোটে থাকা ১৭ জন জেলেকে আটক করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শনিবার রাতে এ তথ্য জানান।

তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটটি জব্দ করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে ছয়টি ট্রলিং জাল ও ৭০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। জব্দ করা মাছের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা। এ ঘটনায় বোটে থাকা ১৭ জন জেলেকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দ করা বোট, ট্রলিং জাল, সামুদ্রিক মাছ ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধভাবে মাছ আহরণ বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয়

আপডেট : ৫৭ মিনিট আগে