অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক সামাজিক সংগঠন ‘গ্রিন ফোর্স বাংলাদেশ’-এর উদ্যোগে ‘দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা আজ (শনিবার) সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রাজধানীর মোহাম্মদপুরের ৩ তাজমহল রোড, লিংক রোড (জাপান গার্ডেন সিটির মেইন গেটের বিপরীতে) অবস্থিত ‘old 19 রেস্টুরেন্ট’-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয়’ শীর্ষক এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গ্রিন ফোর্স বাংলাদেশের চেয়ারম্যান মিকায়েল রহমান। প্রধান আলোচক হিসেবে থাকবেন সংগঠনটির মহাসচিব প্রফেসর ড. আব্দুর রহমান খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট হেলাল উদ্দিন।
সভাপতিত্ব করবেন গ্রিন ফোর্স বাংলাদেশের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মো. শাহ আলম রাসেল। সভা পরিচালনা করবেন ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন।
সভায় দেশের চলমান পরিস্থিতি, দুর্নীতি প্রতিরোধ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে সামাজিকভাবে করণীয় বিষয়ে মতবিনিময় ও কমিটির পরিচিতি শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদকঃ 


















