ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু টেকনাফের নাজির হোসেন হত্যার আসামি রিদোয়ান গ্রেপ্তার গ্রিন ফোর্স বাংলাদেশের মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা আজ ​ ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আদানির ইউনিট বন্ধ ও অভ্যন্তরীণ সংকটে দেশজুড়ে তীব্র লোডশেডিং, ছুটির দিনেও চরম ভোগান্তি গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা পিরোজপুর সদরকে শিশুশ্রম ও ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা ঘোষণা

‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকাসহ দেশজুড়ে এডিস মশাবাহিত ডেঙ্গুর মারাত্মক প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে সরকার।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত টানা তিন মাস এই মেগা অভিযান নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হবে।

দেশব্যাপী এডিস মশার প্রজননস্থল ধ্বংস, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসাসেবা সমন্বিত করার লক্ষ্যেই সরকারের এই দীর্ঘমেয়াদী উদ্যোগ।

এর আগে গত মঙ্গলবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্থানীয় সরকার বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে জরুরি যৌথ বৈঠক করেন প্রধানমন্ত্রী। ওই বৈঠক থেকেই ডেঙ্গু প্রতিরোধে লার্ভিসাইডিং, ফগিং, ড্রেন-খাল পরিষ্কার এবং হাসপাতালগুলোতে বিশেষ প্রটোকল চালুর রূপরেখা চূড়ান্ত করা হয়।

পরবর্তীতে গত বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে অভিযানের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, ডেঙ্গুর সম্ভাব্য সর্বোচ্চ প্রকোপ তৈরি হওয়ার আগেই আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী এ অভিযান পরিচালনার সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন।

শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কেবল সরকারি উদ্যোগে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর জন্য সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এবং সর্বস্তরের সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। নাগরিকদের নিজ নিজ বাসাবাড়ি ও আঙিনায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখার বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

শনিবার সকাল থেকেই কর্মসূচির অংশ হিসেবে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন ওয়ার্ড, এলাকা ও প্রশাসনিক ইউনিটে একযোগে মশার ওষুধ ছিটানো এবং পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।

জনপ্রিয়

মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট : ৯ ঘন্টা আগে