ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল পিরোজপুরে ডেঙ্গু পরিস্থিতি ও হাসপাতাল পরিচ্ছন্নতা নিয়ে মতবিনিময় টেকনাফে নাফ নদীতে ১৪ হাজার ইয়াবা জব্দ মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা বাগেরহাটে জমি বিরোধে চাচাতো ভাইয়ের হামলা: ছেলে নিহত, বাবা আহত মোরেলগঞ্জে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু পিরোজপুরে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে পরিচ্ছন্নতা বিষয়ক মতবিনিময় জলঢাকায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর পিরোজপুরে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে প্রবাসীর ভাইকে কুপিয়ে জখম মোরেলগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রুমানের গণসংযোগ, লিফলেট বিতরণ

বাগেরহাটে ফলোআপ সভা অনুষ্ঠিত

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন করা হবে। জনগণ তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন উল্লেখ করে তিনি বলেন, বাগেরহাটের মাটি ও মানুষের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক রয়েছে। তাই এলাকার মানুষের সেবা করা তাঁর দায়িত্ব।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বাগেরহাটের ধানসিঁড়ি কনফারেন্স রুমে ‘নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত বিষয়সমূহের বাস্তবায়ন ও জবাবদিহিতা: ফলোআপ সভা’-য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের আয়োজনে এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাগেরহাট-২ আসনের এমপি শেখ মনজুরুল হক রাহাদ আরও বলেন, নির্বাচনের আগে জনগণের সমস্যা, প্রত্যাশা ও দাবিগুলো গুরুত্ব দিয়ে শোনা হয়েছে। এখন থেকে সেসব প্রতিশ্রুতির বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, এলাকার মানুষের উন্নয়ন ও সেবা নিশ্চিত করতে জনপ্রতিনিধি, প্রশাসন এবং জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় বাগেরহাটের জলবায়ু পরিবর্তন, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, লবণাক্ততা, নদীভাঙন, নিরাপদ পানির সংকট, কৃষির উৎপাদনশীলতা হ্রাস, বেকারত্ব ও সামাজিক বৈষম্যসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুর্যোগ-সহনশীল অবকাঠামো, নারী, শিশু ও প্রতিবন্ধীবান্ধব আশ্রয়কেন্দ্র, টেকসই বেড়িবাঁধ, নিরাপদ সুপেয় পানি, খাস পুকুর পুনঃখনন এবং জলবায়ু-সহনশীল কৃষির ওপর গুরুত্বারোপ করা হয়।

​সভায় যুব ও যুব নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা বৃদ্ধি, জলবায়ু উদ্বাস্তুদের অন্তর্ভুক্তি, প্লাস্টিক ও পানি-মাটি দূষণ নিয়ন্ত্রণ, সাইবার নিরাপত্তা, বাল্যবিবাহ ও নারী পাচার প্রতিরোধ, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের বিষয়ও উঠে আসে।

বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন జిల్లా ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আনিসুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক অপূর্ব লাল সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, সমাজসেবা অফিসার (রেজি.) হুমায়ুন কবির, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মো. সামসুজ্জোহা, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন লিটন, জাতীয় সাংবাদিক সংস্থা বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, কাড়াপাড়া ইউনিয়নের সচিব জাহাঙ্গীর হোসেন আকন, ষাটগম্বুজ ইউনিয়নের সচিব শেখ আলতাফ হোসেন, রামপাল সদর ইউনিয়নের সচিব সুশীল চন্দ্র দাস এবং আলোকিত বাগেরহাটের সাধারণ সম্পাদক এস এম আরাফাত হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

জনপ্রিয়

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

বাগেরহাটে ফলোআপ সভা অনুষ্ঠিত

আপডেট : ০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬