মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির তৃতীয় ধাপের কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৭ জুন) বেলা দেড়টার দিকে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রী সহায়তাপ্রাপ্তদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন এবং উপস্থিত জনসাধারণের উদ্দেশে বক্তব্য প্রদান করেন।
এ সময় তিনি চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বসবাসের জন্য ঘর নির্মাণে আর্থিক অনুদান ও তাদের সন্তানদের শিক্ষা সম্প্রসারণে শিক্ষাবৃত্তি প্রদান করেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং পরে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশে যাত্রা করেন।

আরিফুজ্জামান (সাগর) 


















