ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আর্জেন্টিনার ৩-০ গোলে দুর্দান্ত জয়, উল্লাসে মাতলেন ঢাকাই ছবির নায়িকা রঞ্জিতা মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট-মৌলভীবাজার সফর ১৭ জুন বাগেরহাটে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে রংপুর বিভাগ সফরে যাচ্ছেন এম. হোসাইন আহমদ বেহাল সড়কে স্বস্তি ফিরিয়ে প্রশংসা কুড়াচ্ছেন চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার ফুটবল উন্মাদনায় মাতল প্রবাসী পল্লী গ্রুপ, অনুষ্ঠিত হলো প্রীতি ম্যাচ বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও চারা বিতরণ মাদকমুক্ত জেলা গড়ে তুলতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
ফ্যামিলি কার্ড বিতরণ ও রাজনৈতিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সিলেট-মৌলভীবাজার সফর ১৭ জুন

মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং একটি রাজনৈতিক সভায় বক্তব্য রাখবেন।

প্রকাশিত সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বুধবার (১৭ জুন) সকালে নিজ বাসভবন থেকে রওনা হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় যাবেন।

এদিন দুপুরে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এ সময় উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং প্রধানমন্ত্রী উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।

পরবর্তীতে তিনি মৌলভীবাজার সদর উপজেলার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। জেলার বিভিন্ন উপজেলার উপকারভোগীদের মধ্যে এ কর্মসূচির আওতায় সহায়তা কার্যক্রম পরিচালিত হবে।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সিলেটের একটি রিসোর্টে স্বল্প সময়ের জন্য বিশ্রাম নেবেন। পরে বিকেলে সেখানে আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগদান করবেন বলে সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।

দিনব্যাপী কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী পুনরায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এবং রাতেই রাজধানীতে ফিরে আসবেন।

প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে সিলেট ও মৌলভীবাজার জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সফর সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও সফরকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরকালে জনকল্যাণমূলক কর্মসূচির পাশাপাশি স্থানীয় পর্যায়ের বিভিন্ন বিষয় নিয়েও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করতে পারেন প্রধানমন্ত্রী।

জনপ্রিয়

আর্জেন্টিনার ৩-০ গোলে দুর্দান্ত জয়, উল্লাসে মাতলেন ঢাকাই ছবির নায়িকা রঞ্জিতা

ফ্যামিলি কার্ড বিতরণ ও রাজনৈতিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সিলেট-মৌলভীবাজার সফর ১৭ জুন

আপডেট : ২০ ঘন্টা আগে