ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আর্জেন্টিনার ৩-০ গোলে দুর্দান্ত জয়, উল্লাসে মাতলেন ঢাকাই ছবির নায়িকা রঞ্জিতা মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট-মৌলভীবাজার সফর ১৭ জুন বাগেরহাটে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে রংপুর বিভাগ সফরে যাচ্ছেন এম. হোসাইন আহমদ বেহাল সড়কে স্বস্তি ফিরিয়ে প্রশংসা কুড়াচ্ছেন চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার ফুটবল উন্মাদনায় মাতল প্রবাসী পল্লী গ্রুপ, অনুষ্ঠিত হলো প্রীতি ম্যাচ বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও চারা বিতরণ মাদকমুক্ত জেলা গড়ে তুলতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

মাদকমুক্ত জেলা গড়ে তুলতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার

মাদকাসক্তি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পিরোজপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, পিরোজপুরের উদ্যোগে এবং মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’ এর আয়োজনে সোমবার (১৫ জুন) বিকেল ৫টায় সদর উপজেলার ৭নং শংকরপাশা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭নং শংকরপাশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক ফকির। সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু, সদর থানার পরিদর্শক (তদন্ত) রাজেশ সেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন।

এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি কামাল উদ্দিন খান, মো. মোস্তফা কামাল, জাজির হোসেন জাহাঙ্গীর, জামাল হাওলাদার, নাসরিন আক্তার ও শিক্ষক নেতা মো. শাহ-আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মাদকাসক্তি বর্তমানে যুবসমাজের জন্য অন্যতম বড় সামাজিক সংকটে পরিণত হয়েছে।মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। তারা মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সভা শেষে অংশগ্রহণকারীরা পিরোজপুরকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

জনপ্রিয়

আর্জেন্টিনার ৩-০ গোলে দুর্দান্ত জয়, উল্লাসে মাতলেন ঢাকাই ছবির নায়িকা রঞ্জিতা

মাদকমুক্ত জেলা গড়ে তুলতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার

আপডেট : ০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬