ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পদে আবুল বাসার তালুকদার: জাতীয় সাংবাদিক সংস্থার ফুলেল শুভেচ্ছা রংপুর বিভাগীয় কমিটি পুনর্গঠন ও সম্প্রসারণে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ টেকনাফে র‌্যাব অভিযান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খোরশেদ আলম গ্রেফতার শীতল পাটির গ্রাম আজ অস্তিত্ব সংকটে: ঐতিহ্য আঁকড়ে অর্ধশত পরিবার বিরোধীদলীয় নেতার সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ভোলায় ইলিশের সরবরাহ, চাহিদা ও মূল্য বেশী আর্জেন্টিনার ৩-০ গোলে দুর্দান্ত জয়, উল্লাসে মাতলেন ঢাকাই ছবির নায়িকা রঞ্জিতা মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট-মৌলভীবাজার সফর ১৭ জুন

রংপুর বিভাগীয় কমিটি পুনর্গঠন ও সম্প্রসারণে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় সাংবাদিক সংস্থার রংপুর বিভাগীয় কমিটির পুনর্গঠন ও সাংগঠনিক সম্প্রসারণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১২টায় রংপুর নগরীর ধাপ আটতলা মসজিদ মোড়স্থ মামনি হোটেলের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব ও সার্বিক সমন্বয় করেন জাতীয় সাংবাদিক সংস্থার রংপুর বিভাগীয় সমন্বয়ক এম হোসাইন আহমেদ। তিনি বলেন, সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে রংপুর বিভাগের সকল জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং নতুন নেতৃত্ব গঠনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা সভাপতি হারুন অর রশিদ বাদল, গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন কাশেম, গাইবান্ধা জেলা সমাজকল্যাণ সম্পাদক মমিনুর ইসলাম, গাইবান্ধা জেলা মানবাধিকার সম্পাদক সাইফুল ইসলাম, রংপুর জেলা সভাপতি ধ্রুবক রাজ, রংপুর জেলা সাধারণ সম্পাদক জাকির হোসেন সুজন, রংপুর জেলা সাংগঠনিক সম্পাদক কবীর সুমন, রংপুর জেলা মানবাধিকার সম্পাদক নুরুজ্জামান, রংপুর জেলা নির্বাহী সদস্য আরিফ হোসেন ও সুজা মিয়া, রংপুর জেলা সদস্য নূরুল হক শাহ, রংপুর মহানগর সভাপতি আব্দুর রহমান, রংপুর মহানগর সাধারণ সম্পাদক সুজাউদ্দিন সরকার, পঞ্চগড় জেলা সভাপতি আতিকুজ্জামান আতিক, পঞ্চগড় জেলা সাধারণ সম্পাদক মোবারক আলী, দিনাজপুর জেলা সভাপতি জাকির হোসেন, দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, দিনাজপুর জেলা সহ-সভাপতি ফরিদ হোসেন, নীলফামারী জেলা সভাপতি আব্দুল মালেক, নীলফামারী জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মানিক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশরাফ খান কিরণ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য তারেক বাপিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি রংপুর বিভাগীয় কমিটির পূর্ণাঙ্গ পুনর্গঠন ও সম্প্রসারণ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে রংপুর বিভাগীয় সমন্বয়ক এম হোসাইন আহমেদ সময়মতো উপস্থিত হয়ে সভাকে সফল করার জন্য সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানান।

জনপ্রিয়

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পদে আবুল বাসার তালুকদার: জাতীয় সাংবাদিক সংস্থার ফুলেল শুভেচ্ছা

রংপুর বিভাগীয় কমিটি পুনর্গঠন ও সম্প্রসারণে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট : এক ঘন্টা আগে