ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ কমিশনার (Addl. PC) ময়মনসিংহের কৃতি সন্তান আবুল বাসার তালুকদারকে বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সকালে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সম্প্রতি ডিএমপির গুরুত্বপূর্ণ এ পদে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ তাঁর কর্মময় জীবনের সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
নেতৃবৃন্দ বলেন, জনাব আবুল বাসার তালুকদার তাঁর দীর্ঘ কর্মজীবনে পেশাদারিত্ব, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের আস্থা অর্জনে তাঁর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাসচিব মোঃ আলমগীর গনি, নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন, যুগ্ম মহাসচিব এস এম আকাশ, তথ্য ও প্রযুক্তি সচিব মোঃ নুরনবী সোহেল। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে আবুল বাসার তালুকদার তাঁর মেধা, যোগ্যতা ও নেতৃত্বের মাধ্যমে ডিএমপির কার্যক্রমকে আরও গতিশীল করবেন।

নূরনবী সোহেল, নিজস্ব প্রতিবেদকঃ 


















