ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে সাগরে ভেসে এলো রোহিঙ্গার মরদেহ, আরসা সদস্য হওয়ার ধারণা পুলিশের মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ হচ্ছে মোরেলগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা প্রধানমন্ত্রীর সাথে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতার তাগিদ জলঢাকায় ৮ম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু: নেপথ্যে বখাটেদের মারধর ও মা-বাবার নির্যাতন! ​ বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন: দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক ২ হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ১০ নেতার বিরুদ্ধে মামলা, আসামি সারজিস ও নাসীরুদ্দীন

বর্ণাঢ্য আয়োজনে পিরোজপুরে বাংলা নববর্ষ উদযাপন, ১১২ ধরনের ফল-পিঠায় বর্ষবরণ

উৎসবমুখর পরিবেশ ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। দিনব্যাপী নানা আয়োজন ও অংশগ্রহণে শহরজুড়ে সৃষ্টি হয় আনন্দ-উচ্ছ্বাসের আবহ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় শহরের কৃষ্ণচূড়া চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। রঙিন পোশাকে সজ্জিত শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আফতাব উদ্দিন কলেজ মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক আবু সাঈদ।

এতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। পরে আফতাব উদ্দিন কলেজ মাঠে জেলা প্রশাসনের আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন সাত দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন। মেলায় বিভিন্ন স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ ঐতিহ্যের সমাহার দেখা যায়। মেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। অপরদিকে, ব্যতিক্রমী আয়োজনে পিরোজপুরে ১১২ ধরনের দেশীয় ফল, পিঠা, মিষ্টান্ন ও শরবত দিয়ে বর্ষবরণ করা হয়েছে। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধু ফোরামের উদ্যোগে “বাঙালি আপ্যায়ন” শীর্ষক এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩০ ধরনের পিঠা, ৫০ ধরনের ফল, ২১ ধরনের মিষ্টান্ন এবং ১১ ধরনের শরবতের পসরা সাজানো হয়।

অতিথিরা মাটির বাসনে নিজ পছন্দের খাবার পরিবেশন করে নির্দিষ্ট স্থানে বসে তা উপভোগ করেন। শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে প্রাঙ্গণটি উৎসবের রঙে রাঙিয়ে ওঠে। বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধু ফোরামের আহ্বায়ক এস এম ছাইদুল ইসলাম কিসমত বলেন, বাঙালির ঐতিহ্যকে ধারণ করতেই ভিন্নধর্মী এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম ছাইদুল ইসলাম কিসমত, জাতীয়তাবাদী বন্ধু ফোরামের সদস্য সচিব নাসির আহমেদ বাচ্চু, রেজাউল হক রিয়াজ, আসাদুজ্জামান মিঠু, হাবিব খান, আখতারুজ্জামান মাসুম, খায়রুল ইসলাম বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

টেকনাফে সাগরে ভেসে এলো রোহিঙ্গার মরদেহ, আরসা সদস্য হওয়ার ধারণা পুলিশের

বর্ণাঢ্য আয়োজনে পিরোজপুরে বাংলা নববর্ষ উদযাপন, ১১২ ধরনের ফল-পিঠায় বর্ষবরণ

আপডেট : ১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬