ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের চার পুলিশ স্থাপনা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদের নিন্দা বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী আইসিসিবিতে ফার্নিচার মেলা, ৩২৩ স্টলে পণ্যের সমাহার তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার: ময়নাতদন্তের অপেক্ষায় নৌ-পুলিশ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে ​ টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি ভোলাবাসীর স্বপ্ন, গ্যাসভিত্তিক শিল্প-কারখানা দুই যুগেও গড়ে ওঠেনি পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে পিরোজপুরে বাংলা নববর্ষ উদযাপন, ১১২ ধরনের ফল-পিঠায় বর্ষবরণ

উৎসবমুখর পরিবেশ ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। দিনব্যাপী নানা আয়োজন ও অংশগ্রহণে শহরজুড়ে সৃষ্টি হয় আনন্দ-উচ্ছ্বাসের আবহ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় শহরের কৃষ্ণচূড়া চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। রঙিন পোশাকে সজ্জিত শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আফতাব উদ্দিন কলেজ মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক আবু সাঈদ।

এতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। পরে আফতাব উদ্দিন কলেজ মাঠে জেলা প্রশাসনের আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন সাত দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন। মেলায় বিভিন্ন স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ ঐতিহ্যের সমাহার দেখা যায়। মেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। অপরদিকে, ব্যতিক্রমী আয়োজনে পিরোজপুরে ১১২ ধরনের দেশীয় ফল, পিঠা, মিষ্টান্ন ও শরবত দিয়ে বর্ষবরণ করা হয়েছে। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধু ফোরামের উদ্যোগে “বাঙালি আপ্যায়ন” শীর্ষক এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩০ ধরনের পিঠা, ৫০ ধরনের ফল, ২১ ধরনের মিষ্টান্ন এবং ১১ ধরনের শরবতের পসরা সাজানো হয়।

অতিথিরা মাটির বাসনে নিজ পছন্দের খাবার পরিবেশন করে নির্দিষ্ট স্থানে বসে তা উপভোগ করেন। শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে প্রাঙ্গণটি উৎসবের রঙে রাঙিয়ে ওঠে। বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধু ফোরামের আহ্বায়ক এস এম ছাইদুল ইসলাম কিসমত বলেন, বাঙালির ঐতিহ্যকে ধারণ করতেই ভিন্নধর্মী এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম ছাইদুল ইসলাম কিসমত, জাতীয়তাবাদী বন্ধু ফোরামের সদস্য সচিব নাসির আহমেদ বাচ্চু, রেজাউল হক রিয়াজ, আসাদুজ্জামান মিঠু, হাবিব খান, আখতারুজ্জামান মাসুম, খায়রুল ইসলাম বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জনপ্রিয়

টেকনাফের চার পুলিশ স্থাপনা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

বর্ণাঢ্য আয়োজনে পিরোজপুরে বাংলা নববর্ষ উদযাপন, ১১২ ধরনের ফল-পিঠায় বর্ষবরণ

আপডেট : ১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬