ঢাকা , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

মৃত্যুদণ্ড কার্যকরে পদক্ষেপ না নিতে ট্রাইব্যুনালে শেখ হাসিনার চিঠি

শেখ হাসিনা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে (আইসিটি) চিঠি পাঠানো হয়েছে। চিঠিটি পাঠিয়েছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইন সংস্থা ‘কিংসলে ন্যাপলি’।

সোমবার (৩০ মার্চ) প্রেরিত এই চিঠিতে ট্রাইব্যুনালের আদেশ অবিলম্বে বাতিলের দাবি করা হয়েছে।

পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক আইন মেনে, নোটিশ দিয়ে এবং শেখ হাসিনার পছন্দের আইনজীবীর উপস্থিতি নিশ্চিত করে নতুন ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ও ট্রাইব্যুনাল এই দাবিগুলো কত দ্রুত বাস্তবায়ন করবে তা ১৪ দিনের মধ্যে নিশ্চিত করতে হবে।

চিঠিতে বিচার প্রক্রিয়ার বিভিন্ন ত্রুটি ও অসঙ্গতি বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, ট্রাইব্যুনালের বিচারিক বেঞ্চ এবং প্রসিকিউটর টিম রাজনৈতিক পক্ষপাত দ্বারা পুনর্গঠন করা হয়েছে। পূর্বের বিচারকদের অপসারণের কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। নতুন বেঞ্চ গঠনের প্রক্রিয়াও অন্তর্বর্তী সরকারের হঠাৎ সিদ্ধান্তের মাধ্যমে সম্পন্ন হয়েছে। প্রসিকিউটর টিমের কিছু সদস্যকে রাজনৈতিকভাবে পক্ষপাতমূলক হিসেবে উল্লেখ করা হয়েছে এবং ঘুষ ও দুর্নীতির অভিযোগও উঠে এসেছে।

চিঠিতে আরও বলা হয়েছে, ট্রাইব্যুনাল আন্তর্জাতিক আইন বিশেষ করে আইসিসিপিআরের ১৪(১) অনুচ্ছেদের বিধি অনুসারে স্বাধীন ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। বিচারিক বেঞ্চের মধ্যে চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার এবং বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরীর সঙ্গে রাজনৈতিক সংযোগের অভিযোগ রয়েছে। অপর বিচারক শফিউল আলম মাহমুদের বিএনপি-সংক্রান্ত প্রকাশ্য সম্পর্কও উল্লেখ করা হয়েছে।

আইনি প্রক্রিয়ার অবমাননা বিষয়েও চিঠিতে বিস্তারিত তুলে ধরা হয়েছে। চার্জ গঠন সংক্রান্ত নোটিশ না দেওয়া, নিজস্ব আইনজীবী নিয়োগের অধিকার থেকে বঞ্চিত করা, এবং রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগ না দেওয়া আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের মানদণ্ড লঙ্ঘন করেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

জনপ্রিয়

বাগেরহাটে আন্তর্জাতিক জুডো খেলোয়াড় ফাবিয়া বুশরাকে সংবর্ধনা

মৃত্যুদণ্ড কার্যকরে পদক্ষেপ না নিতে ট্রাইব্যুনালে শেখ হাসিনার চিঠি

আপডেট : ২১ ঘন্টা আগে