ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পিরোজপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা পবিত্র মক্কায় হুতি ড্রোন হামলা– রেজাবুদ্দৌলা চৌধুরী জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশীপ: শুরু হচ্ছে ZFC 2: Pride of Bangladesh ঝালকাঠির উন্নয়ন হবে সমতার ভিত্তিতে–ড. জিয়াউদ্দিন হায়দার নাজিরপুরে ট্রান্সফরমারের তেল চুরির অভিযোগ, থানায় জিডির আবেদন সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ মোরেলগঞ্জের স্থানীয় সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান সংরক্ষিত নারী আসনের এমপি সুবর্ণা সিকদারের ভোলায় ইলিশের চড়া দামে ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের ক্রেতারা গুলশানে আওয়ামী লীগের মিছিল: প্রত্যাহার করা হলো ডিসি ও ওসিকে একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

শ্রীনগরে হট্টগোলের মধ্য দিয়ে মাসিক আইন শৃঙ্খলা সভা ও বিজয় দিবসের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত 

শ্রীনগরে হট্টগোলের মধ্য দিয়ে মাসিক সাধারণ সভা, মাসিক আইনশৃঙ্খলা সভা ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ইউপি চেয়ারম্যানদের নিয়ে মাসিক সাধারণ সভা চলাকালে বিএনপির বর্তমান কমিটির সভাপতি শহিদুল ইসলাম মৃধার নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা সভাস্থলে এসে আঃলীগ পন্থী চেয়ারম্যানদের অপসারনের দাবি জানান। এসময় বিএনপির সভাপতির সাথে নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ আলোচনা করে আঃলীগপন্থী ষোলঘর ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, রাঢ়ীখাল ইউপি চেয়ারম্যান বারেক খান, শ্যামসিদ্ধি ইউপি চেয়ারম্যান নাজির হোসেন ও বাঘড়া ইউপি চেয়ারম্যান তানজিলদেরকে থানাপুলিশ নিরাপত্তা দিয়ে সভাস্থল থেকে বের করে নিয়ে যাওয়ার সময় বিএনপির উত্তেজিত নেতাকর্মীরা চেয়ারম্যান আজিজুলের গাড়িতে ইটপাটকেল ছুড়ে মারে। এসময় ষোলঘর ইউপি চেয়ারম্যান আজিজুল দ্রুত নিজ প্রাইভেটাকারে উঠে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরবর্তীতে দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাকক্ষে মাসিক আইন শৃঙ্খলা মিটিং এবং দুপুর ১টায় মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভুমি) জুবায়ের আলম, শ্রীনগর থানার নবাগত অফিসার ইনচার্জ কাইয়ুম উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধাগন, ছাত্র প্রতিনিধি, উপজেলায় কর্মরতসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দ।

জনপ্রিয়

পিরোজপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

শ্রীনগরে হট্টগোলের মধ্য দিয়ে মাসিক আইন শৃঙ্খলা সভা ও বিজয় দিবসের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত 

আপডেট : ১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪