ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পিরোজপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা পবিত্র মক্কায় হুতি ড্রোন হামলা– রেজাবুদ্দৌলা চৌধুরী জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশীপ: শুরু হচ্ছে ZFC 2: Pride of Bangladesh ঝালকাঠির উন্নয়ন হবে সমতার ভিত্তিতে–ড. জিয়াউদ্দিন হায়দার নাজিরপুরে ট্রান্সফরমারের তেল চুরির অভিযোগ, থানায় জিডির আবেদন সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ মোরেলগঞ্জের স্থানীয় সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান সংরক্ষিত নারী আসনের এমপি সুবর্ণা সিকদারের ভোলায় ইলিশের চড়া দামে ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের ক্রেতারা গুলশানে আওয়ামী লীগের মিছিল: প্রত্যাহার করা হলো ডিসি ও ওসিকে একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

শ্রীনগরে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৫

মুন্সীগঞ্জের শ্রীনগরে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৫ জন গুরুত্বর আহত হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) বাদ জুম্মা দুপুর ২টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পাচঁলদিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় রিয়াদ শেখ বাদী হয়ে হামলাকারী জলিল শেখসহ ৬জনকে বিবাদীকে থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, জমিজমা নিয়ে বাবুল শেখ ও জলিল শেখগংয়ের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে শুক্রবার বাদ জুম্মা জলিল শেখসহ তার ছেলে জেকি, মোসলেম শেখের ছেলে আফজাল শেখ, আয়নাল শেখ, রিয়াজুদ্দিনের ছেলে ইমরান, আয়নালের ভাগিনা মিঠুনসহ আরো অজ্ঞাতনামা ১০-১২ জন হাতে লাঠি শোঠা নিয়ে অতর্কিত বাবুল শেখের বাড়ীতে হামলা চালিয়ে বাবুল শেখসহ সজল শেখ, রিয়াদ শেখ, রব শেখ ও রকিবুলদের এলোপাথারী পিটিয়ে আহত করে। এসময় ইমরান চাপাতি দিয়ে রকিবুলের মাথা কোপ মেরে গুরুত্বর জখম করে এবং স্বর্ণের চেইন ও নগদ ছিনিয়ে নিয়ে যায়। আহতদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে জলিল শেখগং প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।

এই ব্যাপারে অভিযুক্ত জলিল শেখ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এখানে মারামারি হইছে মসজিদ নিয়ে। ওরা ঢাকা থেকে এসেই আমাদের সাথে মারামারি শুরু করে দেয়। আফজাল নামে আমাদের একজন আহত হয়ে ঢাকায় ভর্তি আছে।

শ্রীনগর থানার এস আই আশিক বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

জনপ্রিয়

পিরোজপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

শ্রীনগরে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৫

আপডেট : ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪