ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হাসিনার প্রত্যাবর্তনের প্রত্যাশা ওসির, অবশেষে প্রত্যাহার পিরোজপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা পবিত্র মক্কায় হুতি ড্রোন হামলা– রেজাবুদ্দৌলা চৌধুরী জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশীপ: শুরু হচ্ছে ZFC 2: Pride of Bangladesh ঝালকাঠির উন্নয়ন হবে সমতার ভিত্তিতে–ড. জিয়াউদ্দিন হায়দার নাজিরপুরে ট্রান্সফরমারের তেল চুরির অভিযোগ, থানায় জিডির আবেদন সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ মোরেলগঞ্জের স্থানীয় সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান সংরক্ষিত নারী আসনের এমপি সুবর্ণা সিকদারের ভোলায় ইলিশের চড়া দামে ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের ক্রেতারা গুলশানে আওয়ামী লীগের মিছিল: প্রত্যাহার করা হলো ডিসি ও ওসিকে

মিরপুরে ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেফতার

রাজধানীর মিরপুরে ছিনতাই চক্রের ৩ সদস্য আটকসহ ছিনতাইকৃত অটো রিক্সা উদ্ধার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর মিরপুর মডেল থানায় অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা করেন রিপন মিয়া। যেখানে বলা হয় শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে অজ্ঞাতনামা তিনজন ব্যক্তি রিপন মিয়ার কাছে শাহ আলী মাজারে যাওয়ার কথা বলে ভাড়া মিটিয়ে অটোরিক্সায় উঠে। এরপর পথিমধ্যে দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে অটো রিক্সাটি ছিনিয়ে সনি সিনেমা হলের দিকে পালিয়ে যায়।

অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ পরিদর্শক মো: সাজ্জাদ রোমন, এসআই সাঈদ ইবনে রাজিব, এসআই উজ্জল হোসাইন, এসআই আব্দুল আউয়াল এর যৌথ অভিযানে ৩ জন ছিনতাইকারী আটক ও ছিনতাইকৃত অটো রিক্সাসহ একটি ধারালো চাকু উদ্ধার করে।

আটকৃত আসামিরা হলো- মো: মাসুদ রানা (২৪), মো: ইব্রাহিম (২৫), মাকসুদ (২১)। জানা যায় এই অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

এ নিয়ে মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক মো: সাজ্জাদ রোমন জানান, আটককৃত আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণের কার্যক্রমের পাশাপাশি চুরি, ছিনতাই, সন্ত্রাস মাদকের বিরুদ্ধে মিরপুর মডেল থানা পুলিশের আরো অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

হাসিনার প্রত্যাবর্তনের প্রত্যাশা ওসির, অবশেষে প্রত্যাহার

মিরপুরে ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেফতার

আপডেট : ০৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪