ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন

টেকনাফে দেশীয় ও নকল বিদেশি মদসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকায় অভিযান চালিয়ে ১৫ লিটার দেশীয় মদ, এক লিটার নকল বিদেশি মদ ও বিপুল পরিমাণ বিদেশি মদ তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

র‍্যাব জানায়, শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) দুপুরে র‍্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম গোদারবিল এলাকার মুসা আলী হাজীর ভিটা সংলগ্ন ইসমাইলের সেমিপাকা বাড়িতে অভিযান চালায়। এ সময় তিনজন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানে ১৫ লিটার দেশীয় মদ, এক লিটার প্রস্তুতকৃত নকল বিদেশি মদ, ৩৮টি খালি বিদেশি কাঁচের বোতল, ২৪ লিটার মিনারেল ওয়াটার, ৭০০ মিলিলিটার চিনির ক্যারামেলসহ মদ তৈরির অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।

র‍্যাব সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশীয় ও নকল বিদেশি মদ তৈরি করে স্থানীয় মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—
রেজাউল করিম (২৫), পিতা–আবদুল হাশিম, মাতা–সোনা বানু, ঠিকানা–উত্তর লেঙ্গুরবিল, সুফিয়া মার্কেট, টেকনাফ, কক্সবাজার। বিপুল বিশ্বাস, মাতা–মুক্তি রানী, ঠিকানা–আলীপুর, বনিক বাড়ি, ফরিদপুর কোতয়ালী থানা। মো. আল আমিন (১৯), পিতা–মো. মমিনুল ইসলাম, মাতা–আমেনা খাতুন, ঠিকানা–ফলগাছা, মোল্লা বাড়ি, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।

র‍্যাব-১৫ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

টেকনাফে দেশীয় ও নকল বিদেশি মদসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ০৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫