ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর

টেকনাফে র‍্যাবের অভিযানে ‘শীর্ষ মাদক সম্রাট’ জাহাঙ্গীরসহ তিনজন গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে র‍্যাব-১৫ এর অভিযানে খুন, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ১২ মামলার আসামি জাহাঙ্গীর আলম (৩৫) গ্রেপ্তার হয়েছেন। এ সময় তাঁর দুই সহযোগীকেও আটক করা হয়েছে।

র‍্যাব জানায়, গতকাল শুক্রবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় সিপিসি-১ (টেকনাফ) এর একটি দল অভিযান চালায়। জাহাঙ্গীরকে গ্রেপ্তার করার সময় তাঁর নির্দেশে ৫০–৬০ জন সহযোগী লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায় এবং আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে র‍্যাবের কয়েকজন সদস্য আহত হন।

পরে কৌশলে অভিযান চালিয়ে রোহিঙ্গা যুবক মো. ছালাম (১৮) ও মো. আনোয়ার হোসাইন (২৭) নামের দুজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে লাঠি ও ভাঙা ইট উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের ভাষ্য, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিজিবি টহল দলের ওপর হামলা, খুন, ডাকাতি, অস্ত্র ও মাদক–সংক্রান্ত ১২টি মামলা রয়েছে। এ ঘটনায় র‍্যাবের ওপর হামলার অভিযোগে নতুন মামলা করার প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা

টেকনাফে র‍্যাবের অভিযানে ‘শীর্ষ মাদক সম্রাট’ জাহাঙ্গীরসহ তিনজন গ্রেপ্তার

আপডেট : ০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫