ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর

টেকনাফে এক লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে এক লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। এ সময় এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে দরগারছড়া এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে মো. ইসমাইল (৩২) নামে একজনকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য ও বিজিবির বিশেষ ডগ স্কোয়াডের সহায়তায় নোয়াখালীপাড়ায় একটি বসতঘরের পাশে মাটির নিচে পুঁতে রাখা ইয়াবার চালান উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, মিয়ানমার থেকে সমুদ্রপথে ইয়াবার চালান এনে রোহিঙ্গাদের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ইসমাইল জানিয়েছে, সাবরাং এলাকার এক ব্যবসায়ীর কাছে সরবরাহের জন্য ইয়াসিন নামে এক ব্যক্তির মাধ্যমে এসব ইয়াবা আনা হয়েছিল।

আটক ইসমাইলের বাড়ি টেকনাফের দরগারছড়া এলাকায়। এ ঘটনায় ইয়াসিন ও তাহের নামের দুইজন পালাতক রয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ইসমাইলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

জনপ্রিয়

সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা

টেকনাফে এক লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, পাচারকারী আটক

আপডেট : ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫