ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর

মোহাম্মদপুর থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ গ্রেপ্তার ৪

সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুর থানা থেকে লুট হওয়া শটগান, গুলি, দেশীয় ধারালো অস্ত্র ও চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। এই অভিযানে ‘আই ডোন্ট কেয়ার’ নামের একটি গ্যাং গ্রুপের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

গ্রেপ্তার হওয়া ৪ জন হলেন- সজিব (২৮), ইমরান হোসেন (২৯), সাদ্দাম (২৯) ও রাজু (২৫)।

গ্রেপ্তারকৃতদের নিয়ে বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনভর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এর আগে ‎মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা জানান, মোহাম্মদপুর থেকে গ্যাং সদস্যদের গ্রেপ্তারের পর নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মোহাম্মদপুর থানা থেকে লুট হওয়া একটি শটগান ও ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি চারটি ককটেল ও ধারালো অস্ত্রও জব্দ করা হয়। উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

জনপ্রিয়

সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা

মোহাম্মদপুর থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ গ্রেপ্তার ৪

আপডেট : ১০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫