ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর

টেকনাফে বিজিবির অভিযানে ৩৯,২০০ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযানে ৩৯ হাজারের বেশি ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে পাচারকারীরা পালিয়ে গেছে।

বিজিবি জানায়, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ খরেরদ্বীপ এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সকালে এলাকায় যায়। তখন আলীখাল পোস্ট থেকে প্রায় ৫০০ মিটার পূর্বে নদীর পাড়ে এক ব্যক্তিকে প্লাস্টিকের ব্যাগসহ ঘোরাফেরা করতে দেখে। আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবি এগিয়ে গেলে ওই ব্যক্তি ব্যাগটি কাদায় ফেলে কেওড়া বনের ভেতর পালিয়ে যায়।

পরে ব্যাগটি তল্লাশি করে বিশেষ কৌশলে মোড়ানো ৩৯ হাজার ২০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, পালিয়ে যাওয়া ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা গেছে। তাঁর নাম আনোয়ার হোসেন (৩৫), তিনি টেকনাফের রঙ্গীখালী এলাকার বাসিন্দা। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উদ্ধার করা ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় জমা দেওয়া হবে।

জনপ্রিয়

সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা

টেকনাফে বিজিবির অভিযানে ৩৯,২০০ পিস ইয়াবা উদ্ধার

আপডেট : ০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫