ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর

রাজধানীতে এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান, থানায় সোপর্দ

সংগৃহীত ছবি

রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় একজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছেন নেতা-কর্মীরা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে যুক্তরাষ্ট্রে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম মোকলেছুর রহমান। তিনি কেরানীগঞ্জের বাসিন্দা। তবে তিনি বর্তমানে এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও আগে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

এ ব্যাপারে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর বলেন, ‘শাহবাগে এনসিপির একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের স্লোগান দিয়েছেন মোকলেছুর রহমান নামে এক ব্যক্তি। পরে দলটির কিছু নেতাকর্মী তাকে থানায় নিয়ে আসে।’

প্রাথমিকভাবে জানা যায়, তিনি ২০২২ সালের দিকে কেরানীগঞ্জে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরে তিনি এনসিপির সঙ্গে যোগ দেন। তবে তার নামে কোনও মামলা বা অভিযোগের রেকর্ড পাওয়া যায়নি।

এনসিপির যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ বলেন, ‘তিনি আমাদের কেরানীগঞ্জ শাখার জনশক্তি। তবে কোনও পদে নেই।’

জনপ্রিয়

সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা

রাজধানীতে এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান, থানায় সোপর্দ

আপডেট : ০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫