ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর

বাগেরহাটে আদালতে জয় বাংলা স্লোগান, আটক-১

বাগেরহাটে আদালত করিডোরে কার্যক্রম নিষিদ্ধ দলের জয়বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে এক জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের মোরেলগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এজলাস কক্ষের সামনে এই শ্লোগান দেয়। এসময় উপস্থিত জনতা আল-আমিন ফকির (৩৫) নামের একজনকে আটক করে পুলিশে দেয়। তিনি মোরেলগঞ্জ উপজেলার ছোট বাদুরা এলাকার এলেম ফকিরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মামলায় ৪১ জন আসামী মোরেলগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে আসেন। হাজিরা শেষে এজলাস থেকে বের হয়ে করিডোরে কার্যক্রম নিষিদ্ধ দলের’ জয় বাংলা’ স্লোগান দেয়। এসময় হুলস্থুল শুরু হলে ওই আদালতের বিচারক এজলাস থেকে খাস কামড়ায় চলে যান বলে একাধিক আইজনজীবী জানান। আদালত চত্বরে উপস্থিত জনতা আলামিন ফকির নামের একজনকে ধরে পুলিশে সোপর্দ করেন।

বাগেরহাট জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ লালন জানান, মোরেলগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জি আর ৩০২/২৪ নং মামলার ধার্য তারিখ ছিল। মামলায় ৬৮ জন আসামির মধ্যে ৬৬ জন জামিনে রয়েছে। এ মামলায় আদালতে হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীরা স্লোগান দিয়ে বের হয়ে যান।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, আদালত চত্বরে কার্যক্রম নিষিদ্ধ দলের স্লোগান দেয়ার ঘটনায় আল-আমিন ফকির নামে একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

জনপ্রিয়

সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা

বাগেরহাটে আদালতে জয় বাংলা স্লোগান, আটক-১

আপডেট : ০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫