ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৪ মোরেলগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন বন্ধ শিল্পকারখানা সচল ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের বহুমুখী পরিকল্পনা মোরেলগঞ্জে বেতকাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষা অফিস নগরবাসীর হাঁটার মৌলিক অধিকার বনাম অবৈধ দখল বাণিজ্য: ঢাকার ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে জরুরি পদক্ষেপ টেকনাফের চার পুলিশ স্থাপনা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদের নিন্দা বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী আইসিসিবিতে ফার্নিচার মেলা, ৩২৩ স্টলে পণ্যের সমাহার তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার: ময়নাতদন্তের অপেক্ষায় নৌ-পুলিশ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহ গ্রেপ্তার

ড. নাজমুল আহসান কলিমুল্লাহ | সংগৃহীত ছবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য এবং জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

এর আগে, চলতি বছরের ১৮ জুন দুর্নীতি দমন কমিশন (দুদক) কলিমুল্লাহর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। তার বিরুদ্ধে নির্বাচনের বৈধতা প্রদানসহ নানা অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। বিশেষ করে শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত নির্বাচনের পক্ষে অবস্থান এবং তা নিয়ে সংশ্লিষ্ট নানা বক্তব্য তাকে নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।

উপাচার্য থাকাকালীন সময়েও কলিমুল্লাহ বারবার ছিলেন আলোচনায়। বিশ্ববিদ্যালয় পরিচালনা নিয়ে অভিযোগ যেমন উঠেছে, তেমনি বিতর্কিত হয়ে উঠেছিল তাঁর রাত ৩টায় অনলাইনে ক্লাস নেওয়ার ঘটনাও। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। এছাড়া, তাঁর অভিনীত একটি চলচ্চিত্রের দৃশ্য ভাইরাল হয়ে নতুন করে আলোচনা তৈরি করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপির) উপ-উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের কারণে তিনি ব্যাপক পরিচিতি পান।

জনপ্রিয়

ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৪

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহ গ্রেপ্তার

আপডেট : ০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫