ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সাক্ষাৎ মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ডের নিয়মিত অভিযান, বাড়ানো হয়েছে নজরদারি সরকার চাইলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী আজ টেকনাফে যৌথ অভিযানে মানবপাচারকারী কবিরসহ গ্রেপ্তার ১৩ বাগেরহাটে সমন্বিত চক্ষু সেবা কর্মসূচি নিয়ে অ্যাডভোকেসি সভা জাপান সফরে টোকিওর উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন এমদাদুল হক মাসুদ চালু হচ্ছে ‘আইডিয়াল জেনারেল হাসপাতাল’, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন প্রত্যাশা গুনছে মোরেলগঞ্জবাসী

ভাণ্ডারিয়ায় ছয় বছরের শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটিকে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।

পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের বা মামলা রুজুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

পরিবারের অভিযোগ, গত ১৯ অক্টোবর দুপুর দেড়টার দিকে উপজেলার দক্ষিণ তেলিখালী গ্রামে বাড়ির কাছাকাছি নদীর তীরবর্তী একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই গ্রামের ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। শিশুটি স্থানীয় ২৯ নম্বর দক্ষিণ তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় শিশুটি বাড়ি থেকে প্রায় ২০০ ফুট দূরে নদীর তীরবর্তী এলাকায় ছিল। এ সময় অভিযুক্ত ব্যক্তি তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেন বলে পরিবারের অভিযোগ।

পরিবারের দাবি, ঘটনার পর শিশুটিকে ভয়ভীতি দেখানো হয় এবং বিষয়টি কাউকে জানাতে নিষেধ করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) পিরোজপুর জেলা হাসপাতালে শিশুটিকে ভীতসন্ত্রস্ত অবস্থায় দেখা যায়। এ সময় সে তার বড় বোনকে জড়িয়ে ধরে ছিল। তবে শিশুটির চিকিৎসা ও শারীরিক পরীক্ষাসংক্রান্ত বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিরা থানায় আসছেন বলে তিনি জানতে পেরেছেন। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

জনপ্রিয়

আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান

ভাণ্ডারিয়ায় ছয় বছরের শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ

আপডেট : ১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬