ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি অর্থাভাবে অনিশ্চিত এসএসসি, শুভকে সহায়তা করল এবিজি ফাউন্ডেশন মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল পিরোজপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ নবাগত জেলা প্রশাসকের সাথে জলঢাকার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের পরিচিতি ও মতবিনিময় পিরোজপুরে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী পালিত আইজিপির বিষয়ে সিদ্ধান্ত দেশে ফিরে নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা আনসার-ভিডিপি একাডেমি পরিদর্শনে চার বন্ধুপ্রতিম দেশের কূটনৈতিক প্রতিনিধিদল; বৈশ্বিক কর্মসংস্থানে বাংলাদেশের নতুন দিগন্ত

পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন এমদাদুল হক মাসুদ

এমদাদুল হক মাসুদ

পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব মো. এমদাদুল হক মাসুদ। গত ২১ অক্টোবর ২০২৬ তারিখে জাতীয় ক্রীড়া পরিষদ এ কমিটির অনুমোদন দেয়।

জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান, এনডিসির স্বাক্ষরিত এক পত্রে এ অনুমোদনের কথা জানানো হয়।

পত্রে উল্লেখ করা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত কমিটিতে জেলা প্রশাসককে সভাপতি করা হয়েছে। এ ছাড়া পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, জেলা ক্রীড়া অফিসারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. এমদাদুল হক মাসুদ।

এদিকে, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মনোনীত হওয়ায় এমদাদুল হক মাসুদকে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন অ্যাডহক কমিটির উদ্যোগে পিরোজপুরে খেলাধুলার উন্নয়ন, ক্রীড়া কার্যক্রমের সম্প্রসারণ এবং ক্রীড়া সংস্থার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি নিয়মিত নির্বাচনের মাধ্যমে জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে আরও গতিশীলতা ও জবাবদিহি নিশ্চিত হবে।

জনপ্রিয়

বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য

পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন এমদাদুল হক মাসুদ

আপডেট : ০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬