ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি ভোলাবাসীর স্বপ্ন, গ্যাসভিত্তিক শিল্প-কারখানা দুই যুগেও গড়ে ওঠেনি পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার মোরেলগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার, ওসি প্রত্যাহার রামপাল নাগরিক ফোরামের সভা ও প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত ​ নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য

অতিরিক্ত ডিআইজির প্লটে ‘ডিজে পার্টি’, মাদক-নারীসহ আটক ৮৪

সংগৃহীত ছবি

রাজধানীর পূর্বাচলের পুলিশ হাউজিংয়ের একটি প্লটে অভিযান চালিয়ে ২৬ নারীসহ ৮৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় মদ, ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) রাতে এ অভিযান চালায় ডিবির উত্তরা বিভাগ।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি জানায়, প্লটটির মালিক পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আবদুল্লাহ আল জহির। তিনি ২৪তম পুলিশ ব্যাচের কর্মকর্তা।

অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ওই পুলিশ কর্মকর্তা বাড়িটি ভাড়া দিয়েছিলেন। সেখানে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও অবৈধ ডিজে পার্টি চলছিল। এ কারণে অভিযান চালানো হয়।

ডিবির উত্তরা বিভাগের উপকমিশনার ইলিয়াস কবির বলেন, পুলিশ হাউজিং-১ এর ওই প্লটে নিয়মিত ডিজে পার্টি ও মাদক সেবন চলতো। এসব পার্টির প্রধান আয়োজক প্লটটির মালিক অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জাহির।

তিনি আরও বলেন, মাহবুব আলম নামের এক ব্যক্তি এসব অনুষ্ঠানের সহআয়োজক হিসেবে কাজ করতেন। মাহবুব ডিবিকে জানিয়েছেন, পার্টি থেকে আয়ের ৭০ শতাংশ পেতেন জাহির, আর বাকি ৩০ শতাংশ তিনি নিতেন।

ডিবি সূত্র জানায়, যুক্তরাষ্ট্রভিত্তিক প্ল্যাটফর্ম এয়ারবিএনবির মাধ্যমে বাড়িটি বুকিং দেওয়া হতো। যারা বাড়িটি বুক করতেন, তাদের জন্য নিয়মিত ডিজে পার্টির আয়োজন করা হতো।

এদিকে, এ ঘটনার পর আবদুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এর আগে তিনি পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে আবদুল্লাহ আল জহির গণমাধ্যমে বলেন, ওই প্লটে জন্মদিনের অনুষ্ঠান ও পারিবারিক সমাবেশ আয়োজনের ব্যবস্থা রয়েছে। এয়ারবিএনবির মাধ্যমে সেখানে বুকিং নেওয়া হয়। তবে তাদের নিয়ম অনুযায়ী, মাদক ও ডিজে পার্টি নিষিদ্ধ। এই বিধিনিষেধ লঙ্ঘনকারীদের কালো তালিকাভুক্ত করার পাশাপাশি জরিমানা করা হয়।

অভিযান প্রসঙ্গে তিনি বলেন, জন্মদিনের অনুষ্ঠান আয়োজনের জন্য প্লটটি ভাড়া দেওয়া হয়েছিল। তবে অতিথিরা মাদক নিয়ে আসেন, যা ডিবির অভিযানে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, এখানে আমাদের অপরাধ কী? আমরা ভাড়া দিয়েছি। আমাদের নির্দেশিকায় স্পষ্টভাবে মাদক ও ডিজে পার্টি নিষিদ্ধ করা হয়েছে। যাদের কাছে মাদক পাওয়া গেছে, তারা অপরাধ করেছেন।

অতিরিক্ত ডিআইজি দাবি করেন, সেখানে প্রতিদিন নয়, মাসে দুই থেকে তিনটি পার্টির আয়োজন করা হতো।

জনপ্রিয়

টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি

অতিরিক্ত ডিআইজির প্লটে ‘ডিজে পার্টি’, মাদক-নারীসহ আটক ৮৪

আপডেট : ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬