ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সাক্ষাৎ মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ডের নিয়মিত অভিযান, বাড়ানো হয়েছে নজরদারি সরকার চাইলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী আজ টেকনাফে যৌথ অভিযানে মানবপাচারকারী কবিরসহ গ্রেপ্তার ১৩ বাগেরহাটে সমন্বিত চক্ষু সেবা কর্মসূচি নিয়ে অ্যাডভোকেসি সভা জাপান সফরে টোকিওর উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন এমদাদুল হক মাসুদ চালু হচ্ছে ‘আইডিয়াল জেনারেল হাসপাতাল’, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন প্রত্যাশা গুনছে মোরেলগঞ্জবাসী

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অপরাধে দোষী সাব্যস্ত হওয়া দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই দণ্ড কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছে।

সৌদিভিত্তিক সংবাদমাধ্যম ‘আজেল’-এর প্রতিবেদন থেকে জানা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আবদুল বসির এবং সিথি আক্তার। অনৈতিক অপরাধে লিপ্ত থাকার সময় নিরাপত্তা কর্তৃপক্ষ তাদের গ্রেফতার করে।

গ্রেপ্তারের পর নিবিড় তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয় এবং পরবর্তীতে বিচারিক প্রক্রিয়ার জন্য মামলাটি আদালতে স্থানান্তর করা হয়। আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ বিচার-বিশ্লেষণ করে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা নিশ্চিত পায় এবং তাদের দোষী সাব্যস্ত করেন।

বিচারিক প্রক্রিয়ায় অপরাধের ভয়াবহতার পাশাপাশি অপরাধের স্থান ও কালের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। পবিত্র মসজিদে এ ধরনের অপকর্মের মাধ্যমে স্থানটির মর্যাদা চরমভাবে ক্ষুণ্ণ হওয়ায় আদালত ‘বিবেচনামূলক শাস্তির’ (তা’যীর) অধীনে উভয়কে মৃত্যুদণ্ড প্রদান করেন।

এই ঘটনার পর দেওয়া বিবৃতিতে সৌদি সরকার জানিয়েছে, পবিত্র স্থান ও মসজিদগুলোর সার্বিক নিরাপত্তা ও মর্যাদা রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামি আইন বাস্তবায়নে তারা দৃঢ়প্রতিজ্ঞ। ভবিষ্যতে পবিত্র স্থানের মর্যাদা ক্ষুণ্ন করা বা সেখানে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এমন কঠোর আইনি ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে বলেও কড়া সতর্কতা উচ্চারণ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জনপ্রিয়

আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট : ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬