ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি ভোলাবাসীর স্বপ্ন, গ্যাসভিত্তিক শিল্প-কারখানা দুই যুগেও গড়ে ওঠেনি পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার মোরেলগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার, ওসি প্রত্যাহার রামপাল নাগরিক ফোরামের সভা ও প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত ​ নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য

জলঢাকার মীরগঞ্জে লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

​
নীলফামারীর জলঢাকায় ​মীরগঞ্জহাট মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় গঙ্গাচড়া স্পোর্টস একাডেমি, রংপুর ও দিনাজপুর ফুটবল একাডেমি, দিনাজপুর।

​বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শুরু হওয়া এই ফাইনাল ঘিরে সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ। খেলা দেখতে মাঠে জড়ো হন বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী।

উত্তেজনাপূর্ণ এই ম্যাচে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্যে মুগ্ধ হন মাঠে উপস্থিত দর্শকরা।

​

মীরগঞ্জহাট খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল ঘিরে ছিল ব্যাপক আয়োজন। খেলাধুলার মাধ্যমে তরুণদের মাঠমুখী করা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।

​

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জলঢাকা উপজেলা শাখা ও সাবেক মেয়র, জলঢাকা পৌরসভা।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা নির্বাহী অফিসার, জলঢাকা, নীলফামারী।

সভাপতিত্ব করেন মো. গোলাম মোস্তফা মানিক, চেয়ারম্যান, ৭ নং মীরগঞ্জ ইউনিয়ন পরিষদ। এছাড়া প্রধান পৃষ্ঠপোষক, প্রধান সমন্বয়কারী, ব্র্যান্ড অ্যাম্বাসেডর, স্পন্সর, বিশেষ অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​

খেলাধুলার পাশাপাশি এমন আয়োজন এলাকার তরুণদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সকলের।

জনপ্রিয়

টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি

জলঢাকার মীরগঞ্জে লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপডেট : ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬