ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ভোলায় স্ত্রীকে এসিড নিক্ষেপে ঝলসে দেওয়ার অভিযোগে স্বামী আটক পিরোজপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শ্রমিক দলের মিছিল-সমাবেশ টেকনাফ সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান ​ এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষনার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ মোরেলগঞ্জে নবীন শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ হওয়ার আহ্বান এডিসি অনুপ দাসের বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধ ও পেশিশক্তি প্রদর্শনের অভিযোগে সংবাদ সম্মেলন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই শিক্ষিকা বিউটি এবার সিলেটের জেলা শ্রেষ্ঠ শিক্ষক অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত পিরোজপুরে পূবালী ব্যাংকের সবুজ উদ্যোগ দিনভর বৃক্ষরোপণ

ভোলায় স্ত্রীকে এসিড নিক্ষেপে ঝলসে দেওয়ার অভিযোগে স্বামী আটক

ভোলা জেলার দৌলতখান উপজেলায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগে মো. হাসনাইন আহাম্মেদ ওরফে মুসা (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

​

বৃহস্পতিবার জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার উত্তর জয়নগর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁকে আটক করে।

​

পুলিশ সূত্রে জানা গেছে, ১৮ সেপ্টেম্বর রাতে উত্তর জয়নগর এলাকায় স্বামীর বসতঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় ১৮ বছর বয়সী আঁখি আক্তারের শরীরে তরল এসিড নিক্ষেপ করা হয়। এসিডে তাঁর গলা থেকে পেট পর্যন্ত গুরুতর দগ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

​

ঘটনার পর দৌলতখান থানায় ২০০২ সালের এসিড অপরাধ দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে ভোলা আদালতে সোপর্দ করে।
​

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম জানান, মামলার এজাহারভুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

​

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন ভিকটিম আঁখি আক্তারকে দেখতে যান ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার। তিনি ভিকটিম ও তাঁর স্বজনদের চিকিৎসার খোঁজখবর নেন এবং ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।

জনপ্রিয়

আপডেট : ৯ ঘন্টা আগে