ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ভোলায় স্ত্রীকে এসিড নিক্ষেপে ঝলসে দেওয়ার অভিযোগে স্বামী আটক পিরোজপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শ্রমিক দলের মিছিল-সমাবেশ টেকনাফ সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান ​ এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষনার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ মোরেলগঞ্জে নবীন শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ হওয়ার আহ্বান এডিসি অনুপ দাসের বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধ ও পেশিশক্তি প্রদর্শনের অভিযোগে সংবাদ সম্মেলন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই শিক্ষিকা বিউটি এবার সিলেটের জেলা শ্রেষ্ঠ শিক্ষক অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত পিরোজপুরে পূবালী ব্যাংকের সবুজ উদ্যোগ দিনভর বৃক্ষরোপণ

বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধ ও পেশিশক্তি প্রদর্শনের অভিযোগে সংবাদ সম্মেলন

​বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের পেশিশক্তি প্রদর্শন, জমি দখলের চেষ্টা, হামলা ও হুমকি-ধমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত এক ভুক্তভোগী।

​

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলার বড় পাইকপাড়া গ্রামের বাসিন্দা সরদার আবু সাহিদ।

​

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ২০১৫ সাল থেকে তারা কবলাভুক্ত ২ একর ৪ শতক জমি ভোগদখল করে আসছেন (কবলা নং-৪১১৩)। তবে উক্ত জমির মধ্যে ২৩ শতক জমি নিয়ে প্রতিপক্ষ চাচাতো ভাই সেনা সদস্য সার্জেন্ট সরদার রিয়াজুল ইসলাম, তার স্ত্রী (পুলিশ সদস্য) এবং স্বজন সরদার মাসুমুর রহমান ও সরদার লাবলুর সাথে তাদের বিরোধ তৈরি হয়।

​

অভিযোগ করা হয়, প্রতিপক্ষরা জমি সংক্রান্ত বিষয়টি নিয়ে আদালতে গোপনে দেওয়ানী মামলা (মামলা নং-৫২৩/২৩) দায়ের করে নিজেদের পক্ষে ডিক্রি নেওয়ার চেষ্টা চালান। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী পক্ষ বিগত ২৬ নভেম্বর ২০২৪ তারিখে বিজ্ঞ আদালতে হাজির হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

​

আদালতে মামলা চলমান থাকা অবস্থায় প্রতিপক্ষরা বিতর্কিত জমিতে সাইনবোর্ড টাঙিয়ে দখলের চেষ্টা চালায়। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিস বৈঠকে আদালতের ফয়সালা না হওয়া পর্যন্ত জমি ঘেরা-বেড়া বা দখলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে সেই সিদ্ধান্ত অমান্য করে গত ১২ জুন ২০২৬ তারিখে প্রতিপক্ষরা জমিতে

জোরপূর্বক মাটি কাটা ও গাছ লাগানোর চেষ্টা করে।
​সংবাদ সম্মেলনে সরদার আবু সাহিদ আরও জানান, মাটি কাটার খবর পেয়ে তারা বাধা দিতে গেলে প্রতিপক্ষরা দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় তার মাতা জাহানারা বেগম, সরদার সুলতান আহমেদ বাবু ও মিলন সরকার আহত হন। মারাত্মক আহত অবস্থায় জাহানারা বেগমকে দীর্ঘদিন বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা নিতে হয়। এছাড়া হামলার সময় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে বাগেরহাট কোর্টে (সিআর মামলা নং-৫২৫/২৬, তারিখ: ১২/০৬/২০২৬) মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা।
​

প্রতিপক্ষ সরদার রিয়াজুল ইসলাম ও তার স্ত্রী যথাক্রমে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীতে কর্মরত থাকার সুবাদে আইনের তোয়াক্কা না করে বিভিন্ন সময় মিথ্যা মামলা, গ্রেপ্তার ও আর্মি-পুলিশের ভয়ভীতি দেখাচ্ছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও অপপ্রচার চালাচ্ছেন বলে দাবি করেন ভুক্তভোগী।

​

এমতাবস্থায়, নিজেদের জীবনের নিরাপত্তা নিশ্চিতকরণ ও জমি দখলের পাঁয়তারা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবারটি।

জনপ্রিয়

ভোলায় স্ত্রীকে এসিড নিক্ষেপে ঝলসে দেওয়ার অভিযোগে স্বামী আটক

বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধ ও পেশিশক্তি প্রদর্শনের অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট : ১৪ ঘন্টা আগে