বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জাতীয়তাবাদী যুবদল। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের সালতলা মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: সুজন মোল্লা।
এ সময় জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শাহেদ সমি বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক এস কে বদরুল আলম, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো: সুমন পাইক, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল হাসান ও জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল তরফদার নেওয়াজসহ যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অভিযানে যুবদলের নেতাকর্মীরা শহরের সাধনার মোড়, ফলপট্টির মোড়, রাহাতের মোড়, পুরাতন কোর্ট চত্বর, পুরাতন পুলিশ লাইন ও নূর মসজিদের মোড় এলাকাসহ বিভিন্ন এলাকার সড়ক, ড্রেন ও আশপাশের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে ফগার মেশিন নিয়ে মশক নিধন ওষুধ স্প্রে করেন। পাশাপাশি বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করেন।

বাগেরহাট প্রতিনিধিঃ 


















