ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি ভোলাবাসীর স্বপ্ন, গ্যাসভিত্তিক শিল্প-কারখানা দুই যুগেও গড়ে ওঠেনি পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার মোরেলগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার, ওসি প্রত্যাহার রামপাল নাগরিক ফোরামের সভা ও প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত ​ নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য

মোরেলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ৩০০ গাছের চারা বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৩০০টি রেইনট্রি গাছের চারা বিতরণ করা হয়েছে।

​

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ২টার দিকে অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অত্র বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ নিজ উদ্যোগে ৩০০ শিক্ষার্থীর হাতে এই চারা তুলে দেন।

​

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.টি.এম. মঞ্জুরুল করিম ফকির, সাবেক অধ্যাপক আব্দুল আউয়ালসহ বিভিন্ন শিক্ষকমণ্ডলী।
​

বিতরণ শেষে বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ বলেন, “শুধু চারা বিতরণ করলেই হবে না, প্রতিটি গাছকে নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় করে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় অন্যদেরও উৎসাহিত করতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা তৈরির লক্ষ্যেই এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

জনপ্রিয়

টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি

মোরেলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ৩০০ গাছের চারা বিতরণ

আপডেট : ০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬