ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি ভোলাবাসীর স্বপ্ন, গ্যাসভিত্তিক শিল্প-কারখানা দুই যুগেও গড়ে ওঠেনি পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার মোরেলগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার, ওসি প্রত্যাহার রামপাল নাগরিক ফোরামের সভা ও প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত ​ নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য

পিরোজপুরে প্রধান শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন

পিরোজপুর সদর উপজেলার ১৩২ নম্বর মধ্য কালিকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোসাম্মাৎ জান্নাতুল ফেরদৌসের অপসারণের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে শংকরপাশা ইউনিয়নের কালিকাঠী এলাকায় স্থানীয় অভিভাবক ও বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয়রা অংশ নেন। মানববন্ধনে বক্তারা প্রধান শিক্ষিকার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার, প্রাইভেট পড়তে চাপ দেওয়া, শিক্ষার্থীদের দিয়ে ব্যক্তিগত কাজ করানোসহ বিভিন্ন অভিযোগ তোলেন। কয়েকজন অভিভাবক ও শিক্ষার্থীও একই ধরনের অভিযোগ করেন।

তবে অভিযোগগুলো অস্বীকার করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস বলেন, “এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এ বিষয়ে আমি কিছুই জানি না।”

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম মোল্যা বলেন, “অভিযোগ লিখিতভাবে পাওয়া গেলে তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয়

টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি

পিরোজপুরে প্রধান শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন

আপডেট : ০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬