ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি ভোলাবাসীর স্বপ্ন, গ্যাসভিত্তিক শিল্প-কারখানা দুই যুগেও গড়ে ওঠেনি পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার মোরেলগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার, ওসি প্রত্যাহার রামপাল নাগরিক ফোরামের সভা ও প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত ​ নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে সাইফ মাহমুদ জুয়েলের শুভেচ্ছা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

মঙ্গলবার (২৫ আগস্ট) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহান আল্লাহ তাআলা সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ হযরত মুহাম্মদ (সা.)-কে পৃথিবীতে প্রেরণ করেছেন। মহানবী (সা.) তাঁর অনন্য জীবনাদর্শ ও কর্মের মাধ্যমে মানবজাতিকে সত্য, ন্যায়, সাম্য, শান্তি ও মানবিকতার শিক্ষা দিয়েছেন।

সাইফ মাহমুদ জুয়েল বলেন, মহানবী (সা.)-এর বিদায় হজের ভাষণে মানবিক মর্যাদা, সাম্য, ভ্রাতৃত্ব ও মানুষের অধিকার প্রতিষ্ঠার যে মহান শিক্ষা রয়েছে, তা আজও একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও মানবিক সমাজ বিনির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আমাদের প্রত্যেকের উচিত মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সততা, ন্যায়বোধ, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এগিয়ে আসা। একই সঙ্গে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও সহিংসতা পরিহার করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।

দেশবাসী ও বিশ্বের মুসলিম উম্মাহকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “আসুন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, মানবতা ও ন্যায়ভিত্তিক আদর্শ অনুসরণ করে একটি সুন্দর, শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ ও রাষ্ট্র গড়ে তুলি।”

তিনি পবিত্র এই দিনে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন।

জনপ্রিয়

টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে সাইফ মাহমুদ জুয়েলের শুভেচ্ছা

আপডেট : ০৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬